পূজার কেনাকাটায় দেশীয়তে ছাড়

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন নকশা, রঙের সমাহার ও আরামদায়ক কাপড়ের নারীদের পোশাক। পাশাপাশি পূজার কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় ও নানা অফার।

পূজা উপলক্ষে দেশীয়র সংগ্রহে রয়েছে প্রিমিয়াম মানের বাটিক। থাকছে নিজস্ব ডিজাইনারদের নকশা করা ব্লকের পোশাক। এছাড়াও মিলবে কোটা কটনের ওড়না, স্কার্ট সেট, কুর্তি, টু-পিস ও থ্রি-পিস। শাড়ির সংগ্রহে রয়েছে মাদুরাই, মণিপুরী ও টাঙ্গাইল হাফ সিল্ক। পার্টি ও হাতের কাজের শাড়িও পেয়ে যাবেন শোরুম বা অনলাইনে। বিভিন্ন বাজেট ও দামের এক্সক্লুসিভ জামদানি শাড়ির কালেকশন থাকছে দেশীয়তে। পোশাকের বিভিন্ন বিভাগে রয়েছে নানা ধরনের রঙের সমন্বয় ও নকশা।

পূজার কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় ও নানা অফার। ছবি: দেশীয়

প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস আরেফিন হক জানান, ‘দুর্গা পূজা উপলক্ষে ৫ হাজার টাকা বা তার বেশি দামের শাড়ি কেনাকাটায় ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। অনলাইনে ২ হাজার টাকার বেশি দামের জুয়েলারি কিনলে ডেলিভারি চার্জ দিতে হবে না। এ ছাড়া সফট হাফ সিল্কের দুটি শাড়ি কিনলেও পাওয়া যাবে বিনা মূল্যে ডেলিভারির সুবিধা।’

শোরুমে কেনাকাটার ক্ষেত্রেও রয়েছে বিশেষ অফার। ১ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ক্রেতারা লুডু খেলার মাধ্যমে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাবেন। দেশীয়র শোরুমের ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে, শাহাবুদ্দিন প্লাজার বিপরীতে আল মাহবুব রেস্তোরাঁর দ্বিতীয় তলায়। শোরুমটির ঠিকানা ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ...
এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর