শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সনাতন ধর্মের ঐতিহ্যে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। দেবী দুর্গাকে ‘কুমারী’ বা পবিত্র হৃদয়ের এক কুমারী বালিকার রূপে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

ভোর থেকে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি আর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে অষ্টমীর পূজা। এছাড়া, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে।

হিন্দু পুরাণ অনুসারে, সন্ধি পূজার ক্ষণে দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করার জন্য চামুণ্ডা রূপ ধারণ করেন। এসময় ১০৮টি প্রদীপ জ্বালানো ও ১০৮টি পদ্ম নিবেদন করার রীতি রয়েছে।

এর আগে, রোববার শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দ্বিতীয় দিনে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত ও পুণ্যার্থীদের ভিড়। বুধবার বিজয়া দশমী পর্যন্ত বাড়বে ঢাকঢোল ও কাঁসরের বাদ্য।

এ বছর দেবী দুর্গার আগমন ঘোড়ায়, ফিরবেন নৌকায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর পূজা হয়েছিল ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ঢাকায় বাংলা নববর্ষ উদ্‌যাপনকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। দুই দিনের এই আয়োজনে রাজধানীর আলোকি ভেন্যুতে ভিড় করেন প্রায় ২৫ হাজার দর্শক। যা প্রথমবারের আয়োজন...
পয়লা বৈশাখ এলেই ঢাকার রাস্তাঘাট যেন অন্য এক শহরে পরিণত হয়। লাল-সাদা পোশাক, আলপনায় সাজানো পথ, ভোরের গান আর দিনভর উৎসব। সব মিলিয়ে রাজধানী হয়ে ওঠে প্রাণের মেলায় ভরা এক বিস্তৃত প্রাঙ্গণ। তবে এত আয়োজনের...
এক সঙ্গে আট মন্ত্রণালয়, কমিশন ও একাডেমিতে সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বদলি করেছে সরকার। রোববার রাতে তাদের নতুন দায়িত্ব দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দেশজুড়ে চলা বিক্ষোভ ও সহিংসতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ । জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাখোঁ বলেন, প্রতিবাদের নামে বিক্ষোভকারীরা যে তাণ্ডব চালিয়েছে তার কোনো...
বিলাসী আয়োজনে উপেক্ষিত অগ্নিনিরাপত্তা
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান লাখো পর্যটক। কিন্তু তাঁদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিনিরাপত্তার ভয়াবহ চিত্র।...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।
লোডিং...

এলাকার খবর