বিউটি পণ্য ও সেবা এসেছে রিগ্যালস কৌচার টিফিনিবিডি

ত্বকের যত্ন আন্তর্জাতিক মানের পণ্য এবং সেবা নিয়ে হাজির হয়েছে রিগ্যালস কৌচার টিফিনিবিডি। তাদের অনলাই (tiffanybd.com) থেকে বুক করা যাবে যেকোনো সেবা, কেনা যাবে পণ্য। এবার প্রতিষ্ঠানটি ক্রেতা বা সেবা গ্রহীতাদের জন্য নিয়ে এসেছে নতুন কয়েকটি সার্ভিস।

রিগ্যালস কৌচার টিফিনিবিডি ডটকমের কর্ণধার ও মডেল রিগেল আরমান জানান, আমি ম্যানহাটন, নিউইয়র্ক, আমেরিকার ‘বিউটি ট্রেনিং স্পেশালিস্টস্ এলএলসি ইন্সটিটিউট’ করেছি। যার মধ্যে ছিলো স্কিনকেয়ার কোর্স মাইক্রোনিডিলিং, অ্যাডভানস কেমিক্যাল পিলিং ও ডারমাপ্ল্যানিংয়ের প্র্যাকটিকেল ট্রেনিং। তাই দেশের গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের পণ্যের পাশাপাশি নিয়ে এসেছি ডারমাটোলজির বিভিন্ন সেবা। যেখানে গ্রাহকরা ফেইস ও ফুল বডি পিলিং সার্ভিস এখন আমেরিকান অ্যাডভানস পিলিং পদ্ধতিতে আরো উন্নত আপডেটেড সার্ভিস পাওয়া যাবে।

ডা. এলভিন ২০১৯ সালে ফিলিপাইনের আসল স্কিনকেয়ার পণ্য আমাদের দেশে নিয়ে আসেন। আর দেশের বাজারে পরিবেশক হিসেবে কাজ করছে টিফিনবিডি। এখানে আরো পাওয়া যাবে প্রফেশনাল আইলেশ, নেইল ও হেয়ার এক্সটেনশনস্ প্রোডাক্ট, হেয়ার রিবন্ডিং, হেয়ার কালার ও হেয়ার ট্রিটমেন্ট, মাইক্রোব্লেডিং, কালার কসমেটিকস্ ও সেলুন মেশিন্যারিজ।