বিরল সূর্যগ্রহণের অপেক্ষায় স্পেনে কোটি পর্যটক

আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:০৫ পিএম

প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা দেশের ভেতরের অঞ্চলগুলোকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

ব্রিটিশ পর্যটক ক্রিস শিয়ার্সও তাঁদের একজন। আগে তিনি পরিবার নিয়ে স্পেনের কোস্তা ব্রাভা সৈকত বা দক্ষিণাঞ্চলের গলফ রিসোর্টে ছুটি কাটাতেন। কিন্তু এবার তিনি পরিবার নিয়ে যাচ্ছেন উত্তর-পশ্চিমাঞ্চলের গালিসিয়ায়। উদ্দেশ্য, পূর্ণ সূর্যগ্রহণ দেখা।

ক্রিস বলেন, ‘একদিকে জীবনে একবার দেখা যায় এমন একটি ঘটনা স্বাক্ষী হব। অন্যদিকে স্পেনের এমন একটি সুন্দর অঞ্চল ঘুরে দেখব। যেখানে আগে কখনো যাওয়া হয়নি।’

স্পেন সরকার ধারণা করছে, এই সূর্যগ্রহণ ঘিরে এক কোটির বেশি বিদেশি পর্যটক দেশটিতে আসতে পারেন। তাঁদের বড় অংশই যাবেন উত্তর-পশ্চিম ও মধ্য স্পেনের ছোট ছোট শহর ও গ্রামে। যেগুলো সূর্যগ্রহণের মূল পথের মধ্যে পড়েছে। তুলনা করলে দেখা যায়, গত বছরের আগস্ট মাসে পুরো স্পেনে বিদেশি পর্যটক এসেছিলেন প্রায় ১ কোটি ২৬ লাখ।

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটকপ্রিয় দেশ স্পেন। তবে দেশটির পর্যটন খাত দীর্ঘদিন ধরেই ভূমধ্যসাগরীয় উপকূলকেন্দ্রিক। বার্সেলোনা, মালাগা বা সমুদ্রসৈকতঘেরা এলাকাগুলোতে অতিরিক্ত ভিড় নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষও বাড়ছে।

স্পেনের বিজ্ঞানবিষয়ক প্রতিমন্ত্রী হুয়ান ক্রুজ সিগুদোসা বলেন, ‘আমরা আশা করছি, যারা সাধারণত উপকূলে থাকেন, তারা অন্তত একদিনের জন্য হলেও দেশের ভেতরের অঞ্চলে যাবেন। হয়তো আরও বেশি সময় থাকবেন।’

এই সম্ভাবনার প্রভাব ইতিমধ্যে দেখা যাচ্ছে। পর্যটন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাডিউস জানিয়েছে, সূর্যগ্রহণের পথের মধ্যে থাকা ছোট শহরগুলোর হোটেল বুকিং এ বছর ৩৮৩ শতাংশ বেড়েছে।

গবেষণা বলছে, শুধু সূর্যগ্রহণের সপ্তাহেই প্রায় ৩৬ কোটি ইউরোর বেশি আয় হতে পারে। এর ৮৮ শতাংশই আসবে বিদেশি পর্যটকদের কাছ থেকে। স্পেনের ছোট্ট গ্রাম আর্কোস দে সালিনাসে রয়েছে গ্যালাকটিকা স্কাই অবজারভেটরি। মাত্র ৮৬ জন মানুষের এই গ্রামে প্রায় ৩০ হাজার দর্শনার্থী আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় জ্যোতির্বিজ্ঞানী আলেহান্দ্রো ভেরা মনে করেন, এই আয়োজন ভবিষ্যতেও পর্যটক টানবে। কারণ, আগামী দেড় বছরের মধ্যে আরও দুটি সূর্যগ্রহণ দেখা যাবে। শুধু হোটেল নয়, উপকৃত হচ্ছে স্থানীয় ব্যবসাও।

মাদ্রিদের কাছের একটি ওয়াইনারি ১০০ মার্কিন পর্যটকের জন্য বিশেষ ওয়াইন টেস্টিং ও সূর্যগ্রহণ দেখার আয়োজন করেছে।

আবার গ্রামীণ কটেজের মালিক সারা রস জানান, এবারই প্রথমবারের মতো গ্রীষ্মে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে বুকিং পেয়েছেন।

তিনি বলেন, ‘অনেকেই জানতে চাচ্ছেন, সূর্যগ্রহণ দেখার পর এখানে আর কী কী করা যায়। এটি আমাদের পরিচিতি বাড়ানোর বড় সুযোগ।’

এদিকে সূর্যগ্রহণের সময়ই দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি। পরিষ্কার আকাশ ও কম আলোকদূষণের কারণে স্পেনের গ্রামীণ অঞ্চলগুলো জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে বলেও আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই...
সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে এসব...
রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কগুলোতে নয়। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর