রূপচর্চায় সেরাম, জানুন সঠিক ব্যবহার

অনেকেই নিয়ম করে সেরাম ব্যবহার করছেন। তবে চোখে পড়ার মতো তেমন কোনো ফল পাচ্ছেন না। এর কারণ সিরামের সঠিক ব্যবহার না জানা। ত্বকে সেরাম লাগানোর কিছু টেকনিক রয়েছে। সেরাম লাইটওয়েট হলেও এটি কাজ করে গভীরে। 

হাতের তালুতে সেরাম নিয়ে তারপর ড্যাব করে মুখে লাগাতে হবে। ছবি: ফ্রিপিক

সেরাম পরিমিত ব্যবহার করতে হবে। ড্রপারের সাহায্যে দুই থেকে তিন ফোঁটার বেশি একদমই নেওয়া যাবে না। হাতের তালুতে সেরাম নিয়ে তারপর ড্যাব করে মুখে লাগাতে হবে। দিনে দুবারের বেশি ব্যবহার করবেন না। যদি প্রথম ব্যবহার করে থাকেন তাহলে, কম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্স আছে এমন সেরাম নিন। 

সেরাম লাইটওয়েট হলেও এটি কাজ করে গভীরে। ছবি: ফ্রিপিক

ত্বক বুঝে সেরাম নিতে হবে। আপনার ত্বক যদি অতি মাত্রায় সংবেদনশীল হয় তবে, মুখ ধোয়ার পর ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। অনেকে আবার দুটি সেরাম এক সঙ্গে ব্যবহার করেন। এটা ত্বকের জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ দুটো অ্যাক্টিভ উপাদান একসঙ্গে হলে বিক্রিয়া ঘটতে পারে। তাই ত্বকের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে এই সেরাম। 

ডাক্তারের পরামর্শ ছাড়া সেরাম ব্যবহার না করাই ভালো। ছবি: ফ্রিপিক

ত্বকে যদি কোনো ক্রনিক্যাল সমস্যা থাকে, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া সেরাম ব্যবহার না করাই ভালো। সেরাম নিয়ম করে ব্যবহার করুন। প্রতিদিনের রূপরুটিনে সেরামে আনতে পারেন, তাহলে এটাই হয়ে উঠতে পারে আপনার ত্বকের সবচেয়ে প্রিয় বন্ধু।