অ্যালোভেরা আপনার ত্বকের জন্য ভালো নাকি খারাপ, জানেন?

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে রূপবিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়।

ঢাকার এক বেসরকারি হসপিটালের স্কিন বিশেষজ্ঞ ডা. ফারজানা আব্দুল্লাহ প্রিয়াঙ্কা বলেন, ‘অ্যালোভেরা সবার ত্বকে একভাবে কাজ করে না। অনেকের ক্ষেত্রে এটি ভালো ফল দিলেও কারও কারও ত্বকে অ্যালার্জি বা হালকা জ্বালাপোড়া দেখা দিতে পারে।’

অ্যালোভেরা গাছের ভেতরের অংশ থেকে জেল বের করা হয়। এতে মূলত থাকে পানি, পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন ও অ্যানথ্রাকুইনোনের মতো উপাদান।

ডা. ফারজানা জানান, ‘এই উপাদানগুলো ত্বকে শীতলতা দেয় এবং ক্ষত সারাতে সাহায্য করে। পলিস্যাকারাইড ত্বকের ওপর একটি পাতলা স্তর তৈরি করে, যা আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।’

এই কারণেই অ্যালোভেরাকে হিউমেকট্যান্ট বলা হয়, যা ত্বকে পানি টেনে আনে। কিন্তু সমস্যা হলো, এটি সেই আর্দ্রতা ধরে রাখতে পারে না।

রূপবিশেষজ্ঞদের মতে, তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য অ্যালোভেরা তুলনামূলকভাবে ভালো কাজ করে। এটি ত্বককে ভারী করে না এবং পোরস বন্ধ করে না।

ডা. ফারজানা বলেন, ‘অ্যালোভেরা ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে এবং ব্রণের কারণে হওয়া লালচেভাবও কমায়।’

এছাড়া স্বাভাবিক ও মিশ্র ত্বকের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়। শহরের ধুলো, দূষণ ও গরমের কারণে যে জ্বালাপোড়া বা অস্বস্তি হয়। সেখানে এটি কিছুটা আরাম দিতে পারে। রোদে পোড়া বা শেভের পর ত্বক শান্ত করতেও এটি উপকারী।

অনেকেই মনে করেন, যেহেতু অ্যালোভেরা ঠান্ডা অনুভূতি দেয়, তাই এটি শুষ্ক ত্বকের জন্যও ভালো। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সহজ নয়।

ডা. ফারজানার জানান, ‘অ্যালোভেরা ত্বকে আর্দ্রতা টেনে আনে ঠিক। কিন্তু সেটি ধরে রাখতে পারে না। ফলে শুষ্ক আবহাওয়া বা এসির পরিবেশে এটি উল্টো ত্বকের শুষ্কতা বাড়াতে পারে।’

তিনি আরও জানান, ‘শুষ্ক ত্বকের ক্ষেত্রে অ্যালোভেরার পর এমন কিছু ব্যবহার করা দরকার, যা ত্বকের আর্দ্রতা আটকে রাখে।’

সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অ্যালোভেরা ব্যবহার করার আগে সতর্ক থাকা জরুরি। অ্যালোভেরা পাতার বাইরের অংশে থাকা কিছু উপাদান, যেমন অ্যালোইন বা বার্বালোইন, ত্বকে জ্বালাপোড়া তৈরি করতে পারে।

এছাড়া বাজারে পাওয়া অনেক অ্যালোভেরা জেলে প্রিজারভেটিভ, সুগন্ধি বা রাসায়নিক উপাদান থাকে। যা কিছু মানুষের ত্বকে সমস্যা তৈরি করতে পারে।

ডা. ফারজানা বলেন, ‘রোসেসিয়া, একজিমা বা অ্যালার্জি প্রবণ ত্বকের ক্ষেত্রে অ্যালোভেরা এড়িয়ে চলাই ভালো।’

রূপবিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরা সবার জন্য সমানভাবে উপকারী নয়। এটি তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য তুলনামূলকভাবে ভালো কাজ করলেও শুষ্ক বা সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সতর্কতা দরকার।

ডা. ফারজানা বলেন, ‘অ্যালোভেরা সবার জন্য নয়। এটি কিছু ত্বকে ভালো কাজ করে, কিন্তু সবার ক্ষেত্রে নয়।’

ত্বকের যত্নে জনপ্রিয়তা দেখে কোনো উপাদান ব্যবহার করা ঠিক নয়। প্রতিটি ত্বকের ধরন আলাদা, তাই উপাদানও বেছে নিতে হবে সেই অনুযায়ী। অ্যালোভেরা ভালো, তবে সবার জন্য নয়।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
গরমের সময় শুধু ত্বক নয়, চুলের যত্ন নেওয়া জরুরি। এখন বাইরে প্রচণ্ড রোদ। ঘাম আর ধুলোবালিতে নষ্ট হয় চুল। আর যদি স্টাইলিংয়ের জন্য হিট টুল ব্যবহার করেন, তবে তো কথাই নেই। স্ট্রেটনার, কার্লার বা ব্লো...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর