মেকআপের ধারা সব সময়ই পরিবর্তনশীল। একটা সময় খুব চড়া সাজের চল ছিল। এ ক’দিন আবার অল্প প্রসাধনী ব্যবহার করে নো মেকআপ লুক খুব চলেছে।
তবে জেনজিরা এখন মেকআপ নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করতে পছন্দ করে। শিমারি ফ্রস্টেড আইলিড থেকে উইংড আইলাইনার কিংবা বোল্ড ক্যাট আইয়ের সঙ্গে রেড টিন্ট, তাদের সাজের ধারায় চলছে সবই। পারফেক্ট পার্টি-রেডি লুকের জন্য দেখে নিতে পারেন বলিউড অভিনেত্রীদের আলোচিত কয়েকটি সাজ-
ডার্ক থিমড লুক
খুব রঙচঙে আর চাকচিক্যময় সাজ যদি আপনার ভালো না লাগে, বরং নিজেকে একটু ব্যতিক্রম হিসেবে তুলে ধরতে চান, তাহলে আলিয়া ভাটের মতো ডার্ক থিমে সাজিয়ে নিতে পারেন। এ সাজে আপনার ফেস ফিচার অনেক শার্প লাগবে।
পার্টি-রেডি গ্ল্যাম লুক
‘বাওয়াল’ খ্যাত অভিনেত্রী জাহ্নবী কাপুর সব সময়ই তাঁর সাজের জন্য প্রশংসিত হয়ে থাকেন। পার্টি মেকআপের জন্য জাহ্নবীর রূপালি শাড়ি আর ফ্রস্টেড মেকআপের এই লুকটির এক ঝলক দেখতেই পারেন।
টকটকে লিপস্টিকে র্যাডিয়েন্ট লুক
দীপিকা পাড়ুকোনের এই লুক নিয়ে কম চর্চা হয়নি। মেকআপের বেজ সব সময় চকচকে আর উজ্জ্বল রাখতে ভালোবাসেন এই বলিউড ডিভা। আর তাই ব্রাইডাল মেকআপের মতো সব ধরনের ত্বকের রঙের সাথে এটি মানিয়ে যায়।
বোল্ড গথিক লুক
যারা কালো, ধূসর বা একটু অন্যরকম রঙগুলোতে স্টাইলিং করতে পছন্দ করেন, তাঁরা দেখে নিতে পারেন সোনম কাপুর আহুজার এই বোল্ড লুকটি। বর্তমানে গথিক অ্যাস্থেটিক লুক সবার পছন্দের মধ্যেই আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে।
সাটল ন্যাচারাল লুক
আপনি কি মিনিমালিস্টিক মেকআপে নিজেকে তুলে ধরতে পছন্দ করেন? ফ্রেশ লুকের জন্য কারিনা কাপুর খানের এই সিম্পল পার্টি মেকআপটি অনুসরণ করতে পারেন।
একটি ভালোমানের স্কিন টিন্ট দিয়ে মেকআপ শুরু করুন। রঙের ছোঁয়া আনতে আপনার প্রিয় ব্লাশ অ্যাপ্লাই করে নিন। শাইন ফ্যাক্টরের জন্য সীমিত আকারে হাইলাইটার যোগ করুন। আইশ্যাডোটাও থাকবে হালকা রঙের, অবশ্যই থাকবে মাসকারা আর ন্যুড লিপস্টিক বা লিপ টিন্ট।
তথ্যসূত্র: পিংকভিলা