কখনো ভেবেছেন, কে নিজের মুখে প্রথম মেকআপ ব্যবহার করেছিল? মেকআপের ইতিহাস খুবই মজার। তখন পোকামাকড় এবং সীসা পাউডার ব্যবহার হতো আইলাইনার হিসেবে। যদিও হাজার হাজার বছর ধরে মানুষ তাদের সৌন্দর্যচর্চায় মেকআপ ব্যবহার করে আসছে। তবে মেকআপের প্রথম ব্যবহার প্রাচীন মিশরেই ছিল এটা নিশ্চিত।
কীভাবে মিশরীয়রা মেকআপ ব্যবহার করতেন, জানেন?
প্রাচীন মিশরীয়রা মেকআপ তৈরি করেনি, তারা এটিকে দক্ষতার সাথে ব্যবহার করতে শিখেছিল। ক্লিওপেট্রার বিখ্যাত কাজল-আঁকা চোখ বা সবুজ মালাকাইট আইশ্যাডো, যা প্রতিটি মেয়ের আকাঙ্ক্ষিত ছিল। তবে মেকআপ শুধুমাত্র সৌন্দর্যের জন্য ছিল না, এটির ব্যবহারিক উপকারিতাও ছিল।
তারা যে মোটা কালো কাজল চোখের চারপাশে লাগাত, তা শুধুমাত্র ফ্যাশনের জন্য ছিল না। এটি সূর্যের তীব্র আলো কমাত এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করত। তাই মিশরীয়রা আইলাইনারকে একসাথে একটি প্রসাধনী উপকরণ এবং প্রাচীন চোখের সুরক্ষা হিসেবে ব্যবহার করেছিল। একদম আধুনিক মাল্টিটাস্কিং!
আর তাদের সবুজ আইশ্যাডো তৈরি হতো মালাকাইট (এক ধরনের তামার মতো খনিজ) থেকে। এটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য ছিল না। তারা বিশ্বাস করত যে, এটি দেবতাদের আশীর্বাদ আনতে সাহায্য করবে। বিশেষ করে হোরাস, ফ্যালকন-হেডেড দেবতার সুরক্ষা। কে জানত, স্মোকি চোখ আসলে দেবতাদের কাছ থেকে এসেছিল কিনা?
মিশরীয় স্কিনকেয়ার: সৌন্দর্য এবং আরও অনেক কিছু
তারা শুধু চোখের মেকআপে মনোযোগ দিত না, ত্বকের ব্যাপারেও ছিল যত্নশীল। তারা ত্বককে ভালো রাখতে প্রাকৃতিক উপাদান ব্যবহার ব্যবহার করত। তার মধ্যে অন্যতম ছিল মধু। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। গোসলের সময় দুধের মিশ্রণের ব্যবহার ছিল। অনেকেই নিশ্চয় ক্লিওপেট্রার দুধ স্নান সম্পর্কে জানি। এটি ত্বককে আর্দ্র এবং কোমল রাখত।
ক্যাস্টর, জলপাই এবং তিলের তেল, ত্বকে ঘনভাবে ব্যবহার করা হতো। যাতে মরুভূমির তীব্র তাপ থেকে ত্বক রক্ষা করা যায়। মিশরীয়দের স্কিনকেয়ার রুটিন এতটাই উন্নত ছিল যে, আজকের বিউটি ব্লগারদেরও তাদের ধারা অনুসরণ করতে হতো।
লিপস্টিক, ব্লাশ এবং... পোকামাকড়?
প্রাচীন মিশরীয়দের সৌন্দর্যচর্চায় রঙ ছিল অপরিহার্য উপাদান। তাদের লিপস্টিক তৈরি হতো লাল ওকর গুঁড়া করে। যা চর্বি বা রেজিনের সাথে মিশিয়ে ব্যবহার করা হতো। কিছু উজ্জ্বল লাল রঙের জন্য তারা পোকামাকড়ের গুঁড়া (কারমাইন পোকা) ব্যবহার করত। যেটা খুব উজ্জ্বল লাল রঙ তৈরি করত। তাই বলা যায়, পোকামাকড়ের সৌন্দর্য ব্যবহার ছিল অনেক আগে থেকেই।
মিশরীয় সৌন্দর্যের উত্তরাধিকার
মিশরীয়রা তাদের চোখ ধাঁধানো মেকআপ এবং সুন্দর ত্বক রক্ষার জন্য যে পদ্ধতি তৈরি করেছিল, তা আজও আমাদের মধ্যে প্রভাব ফেলছে। আমরা এখনও তাদের প্রভাব মেকআপ ট্রেন্ডে দেখতে পাই। তার মধ্যে অন্যতম ক্যাট-আই আইলাইনার। তাই পরের বার যখন আপনি আইলাইনার লাগাবেন, তখন মিশরীয়দের ধন্যবাদ দিতে একদম ভুলবেন না।
তথ্যসূত্র: নিউজ১৮, টাইমস নাউ নিউজ