গরমে যেসব হেয়ার কাটে মিলবে আরাম, হবে স্টাইলও

ছোট চুল মানেই যেন, ঝামেলা কম স্টাইল বেশি। লেয়ার্ড বব কিংবা পারফেক্ট পিক্সি কাটা মুহূর্তেই আপনাকে দেবে ক্লাসি ও ট্রেন্ডি লুক। গরমে ঘামে ভেজা চুলে অস্বস্তি আর নেই। ঘাড় আর পিঠে লেগে থাকা ভাঙা চুলের বিরক্তিও কম নয়।

ছোট চুল মানেই শুধু একঘেয়ে ব্লান্ট বা স্ট্রেইট বব না। প্রতিটি চুলের ধরন ও টেক্সচারের জন্য আছে আলাদা আলাদা হেয়ার কাট। চলুন দেখে নিই এই গরমে আপনার জন্য কোনটা পারফেক্ট।

ফ্রিঞ্জড লব: যারা চুল একেবারে ছোট করতে চান না, তাদের জন্য পারফেক্ট। ক্লাসিক লবের সঙ্গে কার্টেন ব্যাংস—স্টাইলিশ আর ফ্রেশ লুক, সবই মিলবে একসাথে।

প্রতিটি চুলের ধরন ও টেক্সচারের জন্য আছে আলাদা আলাদা হেয়ার কাট। ছবি: ফ্রিপিক

শর্ট শ্যাগ: যাদের ঘন ও কোঁকড়ানো চুল, তাদের জন্য এটা বেস্ট অপশন। শর্ট শ্যাগ যদি আপনার ভালো না লাগে। আর কিছুই আপনার পছন্দ হবে না। সঙ্গে একটা ভালো কার্ল ক্রিম থাকলে, বাইরে যাওয়ার আগে স্টাইল করতে খুব বেশি সময় লাগবে না। পাঁচ মিনিটেই আপনার চুল রেডি।

স্ট্যাকড বব: যাদের সিল্কি, সোজা চুল, তাদের জন্য একেবারে পারফেক্ট। পেছনটা ছোট, সামনে একটু লম্বা—যা দেয় এক্সট্রা লিফট আর স্ট্রাকচার। ৯০-এর দশকের স্কুল গার্লদের স্বপ্নের কাট বলা যায় একে।

চপ্পি পিক্সি: যারা ছোটবেলা থেকেই বয়-কাট করে অভ্যস্ত, এবার একটু ভিন্নতা আনতেই পারেন। এই হেয়ার কাট সেই স্টাইলের সঙ্গে নতুনত্ব যোগ করবে। ওপরের দিকটা একটু লম্বা রাখলে একাধিকভাবে সেট করার সুযোগ থাকবে।

স্লিক চিন বব: লেয়ার ছাড়া সোজা আর চকচকে কাট পাবেন। যারা মূলত এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, এটি তাদের জন্য। প্রতিদিন ভিন্ন ভিন্ন স্টাইল করার মজাই আলাদা।

লেয়ার্ড বব: ক্লাসিক ববের এক নতুন ভার্সন। বিশেষ করে কোঁকড়ানো চুলের জন্য দারুণ। লেয়ারের মজা হলো, এটা চুলে এনে দেয় দারুণ স্পন্দন আর ফ্লার্টি ভাব।

এই গরমে স্টাইল আর স্বস্তির মিশেলে একটাই বুদ্ধিমানের কাজ—ছোট হেয়ার কাট। সেজন্য আর সময় নষ্ট নয়, সেলুনে গিয়ে নিজের জন্য বেছে নিন সেই কাট। যেটা আপনার মুড আর লুক দুটোই ধরে রাখবে।

তথ্যসূত্র: টাইমস নাউ