স্নিকার হিলস হতে পারে পরবর্তী ফ্যাশন ট্রেন্ড

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পিএম

ফ্যাশনে একের পর এক চলে আসছে চমকপ্রদ সব ট্রেন্ড। সেই ধারাবাহিকতায় নতুন একটি স্টাইল এসেছে, স্নিকার হিলস। বহু বছর ধরেই স্নিকার হিলসের জনপ্রিয়তা বাড়ছে। ফ্যাশনের জগতে এটির প্রতি নতুন আকর্ষণ তৈরি করেছে বিভিন্ন ডিজাইনার এবং ব্র্যান্ড। যার মধ্যে রয়েছে সিনেক্স, গানি এবং ব্যালেনসিয়াগা। তারা স্নিকার হিলসকে নতুনভাবে উপস্থাপন করছে।

ফ্যাশন ইতিহাসে ‘আগলি’ শু বা অদ্ভুত জুতা বারবার ফিরে এসেছে। একসময় যেসব জুতার জনপ্রিয়তা ছিল না, সেগুলো এখন ইনফ্লুয়েন্সারদের এবং জনপ্রিয় ব্যক্তিদের পায়ে দেখা যায়। এখন সবার মনে একটাই প্রশ্ন, স্নিকার হিলস কি পরবর্তী ফ্যাশন বিপ্লব হতে যাচ্ছে?

এটি নতুন কিছু নয়। ২০২১ সালে ইসাবেল মারান তার বিখ্যাত ওয়েজ স্নিকার ফেরত আনার পর, স্নিকার হিলসের প্রতি আগ্রহ বাড়ে। তবে স্নিকার হিলসের আরও পরীক্ষামূলক রূপ এসেছে। কম দ্য গারসন্স তাদের নাইকির টাইম্পো প্রিমিয়ার সকার শু’কে একটি ছোট হিল দিয়ে নতুনভাবে ডিজাইন করেছে। যেখানে স্ট্রিটওয়্যার এবং এলিগেন্সের মিশ্রণ দেখা গেছে। এছাড়া ব্যালেনসিয়াগা তাদের এক্স-পেন্ডার স্নিকার (যেটি স্টিলেটোর সঙ্গে স্নিকার মিশিয়ে তৈরি) লঞ্চ করেছে। যা ফিউচারিস্টিক ডিজাইন দিয়ে মুগ্ধ করেছে।

পরবর্তীতে এই জুতাই হয়ে উঠতে পারে ট্রেন্ড। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই প্রবণতা এখন অনেক বেশি আলোচনায় এসেছে। স্প্যানক্সের প্রতিষ্ঠাতা সারা ব্লেকলি সম্প্রতি সিনেক্স নামের একটি ফুটওয়্যার লাইন চালু করেছেন। যা সম্পূর্ণ হাই-হিল স্নিকারের ওপর ভিত্তি করে তৈরি। তার মতে, ‘আমি স্নিকার এবং স্টিলেটো দুটোই রাখি। কিন্তু একসঙ্গে কখনোই পাইনি।’

এছাড়া, গানি এবং নিউ ব্যালেন্স তাদের একসাথে একটি নতুন সংস্করণ বাজারে এনেছে। যার মধ্যে রয়েছে স্নিকার-হিল হাইব্রিড। দুজন ক্রিয়েটিভ এই স্টাইলের সাথে এক্সপেরিমেন্ট করে স্নিকার হিল তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে, এই জুতা নতুন প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠবে।

যদিও এই ট্রেন্ড পুরোপুরি জনপ্রিয়তা অর্জন করতে আরও কিছু সময় নেবে। তবে ফ্যাশন জগতে স্নিকার হিলস নিয়ে আলাদা আগ্রহ দেখা যাচ্ছে। আর যেহেতু ফ্যাশন অনেক সময় পুনরুত্থান পছন্দ করে। তাই বলা যায়, স্নিকার হিলস হয়তো পরবর্তী বড় ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠবে।

তথ্যসূত্র: ভোগ, দ্য মমএডিট, দ্য কাট

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর