ঈদে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি, কী থাকছে এবারের কালেকশনে

ঈদে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। ঈদের নামাজ থেকে শুরু করে পারিবারিক আয়োজন বা বন্ধুদের আড্ডা, সবখানেই পাঞ্জাবি মানানসই পোশাক। তাই ছেলেদের ঈদের বাজারে পাঞ্জাবির কদর যেন একটু বেশিই। এই গরমে সবারই চাহিদা আরামদায়ক পাঞ্জাবি। এমন চাহিদাকে প্রাধান্য দিয়ে গরমের উপযোগী ফেব্রিকের পাঞ্জাবি নিয়ে এসেছে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ইয়েলো।

গরমের কথা চিন্তা করে হালকা রঙ প্রাধান্য পেয়েছে পাঞ্জাবিতে। তাই আপনার পছন্দের রংয়ের পাঞ্জাবি খুব সহজে পেয়ে যাবেন এখানে। প্রতিষ্ঠানটির রিটেইল অপারেশনস সিনিয়র ম্যানেজার শাহরিয়ান আহমেদ বলেন, আমরা সব সময় ওয়েস্টার্ন, আমাদের কালচারাল হেরিটেজকে মাথায় রেখে প্রতিটি পোশাক ডিজাইন করা হয়। আমরা ঈদে যে পোশাকগুলো নিয়ে আসি তা পরবর্তীতে দেশে ট্রেন্ড হয়ে যায়। এই ঈদেও থাকছে নতুন কিছু।

কিনতে পারেন থ্রিপিসের পাঞ্জাবি। ছবি: ইয়েলো

এবারের ঈদে থাকছে পাঞ্জাবির সেট। যেখানে পাঞ্জাবির সঙ্গে স্টেট পাঞ্জাবি। এর পাশাপাশি থাকছে থ্রি-পিস পাঞ্জাবির সেট। যেখানে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি, পাজামা এবং ওয়েস্ট কোট। এই পাঞ্জাবি পছন্দ করছেন সবাই। এছাড়াও তারা নিয়ে এসেছে প্রিমিয়াম কটনের তৈরি পাঞ্জাবি। যেহেতু ঈদে পার্টিওয়ারে আলাদা একটা কদর রয়েছে। বিশেষ করে রাতের অনুষ্ঠানে অনেক খুঁজে থাকেন একটু ভারি কাজের পাঞ্জাবি। এগুলোও পাওয়া যাবে এখানে।

বড়দের পাশাপাশি রয়েছে ছোটদের পাঞ্জাবির কালেকশন। ছবি: ইয়েলো

এখন যেহেতু একটু গরম তাই আরামদায়ক পাঞ্জাবির বড় একটি কালেকশন রয়েছে। যেহেতু ঈদ তাই এই পাঞ্জাবিগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির। তবে এখন হালকা রঙের প্রাধান্য রয়েছে। এছাড়াও ফেব্রিকের বেলায় প্রাধান্য দেওয়া হয়েছে সামারকেই। আর বেশিভাগ পোশাক তৈরি হয়েছে কটন কাপড়ে। রেগুলার পাঞ্জাবির পাশাপাশি রয়েছে কাবলি সেট।

ফেব্রিক হিসেবে ব্যবহার হয়েছে কটন, সিল্ক ও ভিসকস। তবে ফর্মাল পাঞ্জাবিতে ব্যবহার হয়েছে মোটা কটন ও সিল্ক। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও রয়েছে দারুণ কালেকশন। এ ছাড়াও ছেলেদের কালেকশনে মিলবে শার্ট,  টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ক্যাজুয়াল প্যান্ট ও ওয়েস্টকোট।