ফারেল উইলিয়ামস আবারও ফ্যাশনে বিপ্লব ঘটাচ্ছেন, এবার তিনি লুই ভিতঁ নিয়ে এসেছেন বাটারসফট স্নিকার্স।
২০২৩ সালে লুই ভিতঁ পুরুষদের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে নিয়োগ পাওয়ার পর, ফারেল দক্ষতার নিজস্ব একটি স্টাইল তৈরি করে যাচ্ছে। তিনি স্ট্রিটওয়্যার ফ্যাশনে বেশ গুরুত্ব দিচ্ছেন। তার ডিজাইনগুলোতে নস্টালজিয়া এবং বিলাসিতাকে সমন্বয় করেছেন।
সাম্প্রতি, তাঁর বাটারসফট স্পিকার্স, সামাজিক মাধ্যমেও বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
এই স্নিকারটির একটি মোটা সিলুয়েট এবং বড় আকারের টাং রয়েছে। যা ক্লাসিক স্পিকার্স নাইকি করটেজ থেকে অনুপ্রাণিত। ফারেলের সিগনেচার স্টাইল এতে স্পষ্টভাবে ফুটে ওঠেছে।
বাটারসফট এই স্নিকারটি পাওয়া যাবে মোট ৪৭টি ভিন্ন রঙে। যেখানে দেখা যাবে লুই ভিতঁর আইকনিক মনোগ্রাম ‘LV’।
যদিও এই স্নিকার্সটি অফিসিয়াল রিলিজের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে লুই ভিতঁর ফল বা উইন্টার ২০২৫ সংগ্রহের অংশ হতে পারে।
২০২৫ সালের লুই ভিতঁর চতুর্থ রানওয়ে শোতে বাটারসফট স্নিকারসহ তার নতুন ডিজাইনগুলো প্রদর্শিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, স্নিকার্সের দাম ধরা হবে ১৫০০ ইউরো বা প্রায় ২ লাখ টাকা।