অস্কার পরবর্তী পার্টিতে করণ জোহরের দুর্দান্ত লুক

ভারতের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর আবারও প্রমাণ করলেন যে, ফ্যাশন তাঁর রক্তে মিশে আছে। ২০২৫ সালের ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে করণ ঝলমলে উপস্থিতি নিয়ে সবার নজর কেড়েছেন। বেভারলি হিলসে ওয়ালিস অ্যানেনবার্গ সেন্টারে অনুষ্ঠিত এই ইভেন্টে করণ হাজির হয়েছিলেন একেবারে অনন্য ফ্যাশনে।

গৌরব গুপ্তার বিশেষ ডিজাইনে তৈরি একটি ব্ল্যাক কট্যুর স্যুট পরেছিলেন করণ। বিলাসবহুল ভেলভেট ফেব্রিকের উপর ভিত্তি করে তৈরি এই ‘সার্পেন্টাইন সোয়ান টাক্স’-এ ছিল গৌরব গুপ্তার নিজস্ব নকশা। ধাতব স্কাল্পটেড ডিজাইন, যার মধ্যে ডানা, রাজহাঁসের আকার এবং সাপের শরীরের সংমিশ্রণ ছিল। যা পুরো আউটফিটে যোগ করেছে ভিন্ন মাত্রা।

গৌরব গুপ্তার বিশেষ ডিজাইনে তৈরি একটি ব্ল্যাক কট্যুর স্যুট পরেছিলেন করণ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

হ্যাঁ, করণ জোহরের কখনোই সাধারণ স্যুট পরবেন না। ফ্যাশন আইকন হিসেবে তিনি সবসময়ই স্টাইল ও গ্ল্যামার নিয়ে হাজির হন। এই লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল নিখুঁত ও সাবলীল উপস্থাপনা। বরাবরের মতোই, এই স্টাইলিং করেছিলেন সেলেব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট একা লাখানি। তবে শুধুই পোশাকে সীমাবদ্ধ থাকেননি করণ। তাঁর গ্ল্যামারাস উপস্থিতি আরও উজ্জ্বল করেছিল ঝলমলে গয়না ও আনুষঙ্গিক সাজসজ্জা।

তিনি এই নেকলেসটি ব্রেসলেট হিসেবে পরেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

করণ তাঁর নিজস্ব ব্র্যান্ড তিয়ানী জুয়েলারির পোলকি এবং ডায়মন্ড ক্রস নেকলেস পরেছিলেন। তবে প্রচলিত উপায়ে নয়। তিনি এই নেকলেসটি ব্রেসলেট হিসেবে পরেছিলেন। যা ছিল অনবদ্য ও অভিনব ফ্যাশন সংযোজন। আর পুরো লুক সম্পূর্ণ করেছিল একটি স্টাইলিশ বালমেইন সানগ্লাস।

ধাতব স্কাল্পটেড ডিজাইনে ফুটে উঠেছে রাজহাঁসের আকার ও সাপের শরীর সংমিশ্রণ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

গৌরব গুপ্তা একমাত্র ভারতীয় ডিজাইনার ছিলেন না, যিনি অস্কারের রেড কার্পেটে নজর কেড়েছেন। একই রাতে প্রযোজক গুনীত মোঙ্গা পরেছিলেন মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি দৃষ্টিনন্দন পোশাক। এছাড়াও, রাহুল মিশ্র এবং সব্যসাচী মুখার্জির অনবদ্য ডিজাইনগুলোও রেড কার্পেটে দারুণভাবে প্রশংসিত হয়েছে।

গৌরব গুপ্তার বিশেষ ডিজাইনের এই টাক্সে করণ জোহরের দাপুটে উপস্থিতি নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করেছে।