ঢাকায় টুয়েলভের দুই স্টোর চালু, মিলবে ঈদ কালেকশন

ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নানা অফারে এবারের ঈদের কালেকশন নিয়ে হাজির হয়েছে টুয়েলভ। সবার কাছে ঈদের পোশাক সহজে পৌঁছে দিতে ঢাকায় আরও দুটি স্টোর চালু করল ফ্যাশন ব্র্যান্ডটি। ৮ মার্চ রাজধানী বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টে এবং ১০ মার্চ বসুন্ধরা সিটিতে নিজেদের আউটলেট চালু করে প্রতিষ্ঠানটি।

ছেলেদের জন্য রয়েছে তাদের আধুনিকসব পোশাক। ছবি: টুয়েলভ

এবারের ঈদকে সামনে রেখে দারুণসব কালেকশন নিয়ে নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। এথনিক ও ওয়েস্টার্ন, এই দুই বিভাগে ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোশাক নিয়ে বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে শিশুদের পোশাকও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় ফ্যাশন ব্র্যান্ডটি।

বসুন্ধরা সিটিতেও বড় পরিসরে চালু করা হয় স্টোর। ছবি: টুয়েলভ

ক্রেতার ক্রয় ক্ষমতা এবং স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং। রাজধানীর একেবারে কেন্দ্রস্থলে থাকা ফ্যাশনেবল ক্রেতাদের পছন্দ ও সুবিধা মাথায় রেখেই এই আউটলেট খুলেছে তারা। এ সময় টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, টুয়েলভের পরিচালক ও সিওও মো. মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।