বাংলার কারিগরের হাতে তৈরি নীতা আম্বানির এই জামদানি শাড়ি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন পদ্মশ্রীপ্রাপ্ত বয়নশিল্পী বিরেন কুমার বসাক। তিনি মূলত বাংলাদেশি। দেশভাগের পর তাঁর পরিবার টাঙ্গাইল থেকে পশ্চিমবঙ্গে চলে যান।

১৩ বছর বয়সেই ফুলিয়ায় তাঁতশিল্পী হিসেবে কাজ শুরু করেন বিরেন কুমার বসাক। ১৯৭০-এর দশক থেকে তিনি হ্যান্ডলুম শাড়ি বুনতে শুরু করেন। তখন কলকাতার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে নিজ হাতে তৈরি শাড়ি বিক্রি করতেন তিনি। মাত্র ১ রুপি পুঁজি নিয়ে নিজের ব্যবসা শুরু করেছিলেন বসাক।

২০১৩ সালে কারুশিল্পে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় পুরস্কার পান। তাঁর তৈরি শাড়ির ক্রেতাদের তালিকায় রয়েছেন সত্যজিৎ রায়, হেমন্ত মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, আমজাদ আলি খান, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। এমন আরও অনেক খ্যাতিমান ব্যক্তি।

পোশাকের সাথে তিনি পরেছিলেন মানানসই গহনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই শাড়িটি তৈরি করেছে ‘স্বদেশ’ নামের একটি প্রতিষ্ঠান। এতে ব্যবহার করা হয়েছে মীনাকারি জামদানি কৌশল। শাড়ির নকশায় দেখা যায় উপজাতীয় মোটিফ, মানুষের গল্প, পশুপাখি ও প্রকৃতির নানা চিত্র। প্রতিটি নকশা এত সূক্ষ্মভাবে বোনা হয়েছে, যেন তা একেকটি শিল্পকর্ম।

শাড়ির আঁচলে রয়েছে গল্প বলার মতো দৃশ্য ‘মানুষ, প্রাণী আর গাছপালা’। সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্রপট। পুরো শাড়িতে হালকা প্যাস্টেল রঙের ডোরার সঙ্গে জটিল নকশার মিশ্রণ তৈরি করেছে ভারসাম্যপূর্ণ সৌন্দর্য। আর পাড়জুড়ে মাছের মোটিফ যা সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক।

শুধু নীতা আম্বানি নন, বলিউডের অনেক তারকাও এখন জামদানির প্রতি ঝুঁকছেন। সম্প্রতি কঙ্গনা রনৌত পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে একটি রোডশোতে সাদা জামদানি শাড়ি পরেন। অন্যদিকে গত বছর দুর্গাপূজায় আলিয়া ভাট পিস্তা ও সাদা রঙের ঢাকাই জামদানি পরেছিলেন। সঙ্গে ছিল লখনউয়ের চিকনকারি কাজ।

জামদানি শাড়ির আসল সৌন্দর্য তার বুননপ্রক্রিয়ায়। এতে ফুল বা জ্যামিতিক নকশা তৈরি করা হয় ‘এক্সট্রা-ওয়েফট’ পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি নকশা আলাদা করে সুতো ঢুকিয়ে হাতে বোনা হয়। এই কাজ অত্যন্ত সময়সাপেক্ষ, একটি শাড়ি তৈরি করতে মাসের পর মাস লেগে যায়।

জামদানির ইতিহাস বহু প্রাচীন। ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতেই এর সূচনা। এটি মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি। এটি ‘ঢাকাই মসলিন’ নামেই বেশি পরিচিত ছিল। ইউনোসকো ২০১৩ সালে জামদানিকে মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। মধ্যযুগে, বিশেষ করে তুঘলক ও মুঘল আমলে (১৪শ থেকে ১৮শ শতক) জামদানির ব্যাপক প্রসার ঘটে।

ব্রিটিশ শাসনামলে জামদানির জনপ্রিয়তা কমে যায়। ইউরোপে মেশিনে তৈরি নকল কাপড়ের বিস্তার এবং ব্রিটিশদের কঠোর নীতির কারণে দেশীয় বয়নশিল্প ক্ষতিগ্রস্ত হয়। পরে দেশভাগের সময় অনেক কারিগর ছড়িয়ে পড়েন, ফলে ঐতিহ্যবাহী এই শিল্প আরও সংকটে পড়ে।

তবে এখন আবার নতুন করে ফিরে আসছে জামদানি। তারকাদের পছন্দ, আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার, সব মিলিয়ে বাংলার এই শতাব্দীপ্রাচীন শিল্প আবার আলোচনায় উঠে এসেছে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর