দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ‘মিড সিজন সেল অফার’। যেখানে আপনার পছন্দের পোশকটি পেতে পারেন প্রায় অর্ধেক দামে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের মাঝামাঝিতে কে ক্র্যাফট দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
শুধুমাত্র স্টোর বা আউটলেট থেকেই নয়, ক্রেতারা চাইলে বাড়িতে বসেই অনলাইনেও কিনতে পারবেন যেকোনো পোশাক। তাই তো তাদের নিজস্ব আউটলেট ও অনলাইন শপে ঋতু উপযোগী পোশাকের সংগ্রহে থাকছে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
রুচিশীল ঘরোয়া এবং উৎসব ভিত্তিক নানা বৈচিত্রময় আয়োজন থেকে বেছে নিতে পারেন পছন্দের পোশাকটি। তাদের মেয়েদের পোশাকের সংগ্রহে থাকছে সালোয়ার কামিজ, শাড়ি, টপস, টিউনিক, কটি, পলো, টপস- স্কার্ট, টি-শার্ট এবং অন্যান্য অনুসঙ্গ ।
আর ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পলো, টি-শার্ট, ডেনিম জিন্স, কটি ছাড়াও পাবেন রেগুলার ও ফিটেড পাঞ্জাবি।
বাড়ির সোনামনির জন্যও বাহারি সব পোশাক। তাদের কিডস কর্নারে পেয়ে যাবেন শিশুদের উপযোগী সকল ধরনের পোশাক।
ঘরে বসে যেকোনো পণ্য অর্ডার করতে পারেন অনলাইন স্টোর kaykraft.com থেকে। এছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।