রাতের নিমন্ত্রণে সামান্থার মতো সেজে উঠতে পারেন আপনিও

বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু আবারও দেখিয়ে দিলেন, ট্রেন্ড বদলালেও স্টাইলের মাধুর্য চিরকাল একই থাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর নতুন ছবিগুলো যেন এক কথায় রাজকীয়। মিডনাইট-ব্লু রঙের একা সিরিকা শাড়ি ও সিলোরিয়া ব্লাউজে সামান্থা যেন সৌন্দর্যের সংজ্ঞাই নতুন করে লিখে দিলেন। তাঁর এই রাজকীয় সাজ প্রমাণ করে দিল, ফ্যাশনের নতুন ধারা যতই আসুক, ক্লাসিক সৌন্দর্যের আকর্ষণ চিরকালীন।

কালজয়ী আভিজাত্যের আধুনিক রূপ

এই সময়ে যখন তারকা ফ্যাশন মানে ট্রেন্ড আর এক্সপেরিমেন্টের খেলা। ঠিক তখনই সামান্থার এই লুক যেন এক নিঃশব্দে সৌন্দর্যের পুনরাবৃত্তি। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে তাঁকে দেখা যায় ৩২,৫০০ রুপির একা সিরিকা শাড়ি এবং ১২,৫০০ রুপির সিলোরিয়া ব্লাউজে। পুরো লুকটি নিখুঁতভাবে মানানসই আসন্ন বিয়ের মৌসুমের জন্য। যেখানে প্রতিটি ফ্যাশনপ্রেমী নারী সামান্থার এই সাজ থেকে অনুপ্রেরণা নিতে পারেন।

বিয়ে বা যেকোনো নিমন্ত্রণে সামান্থার মতো সেজে উঠতে পারেন আপনিও। ছবি: ইনস্টাগ্রাম থেকে

গাঢ় নীল সিল্ক অর্গানজার এই শাড়িটি সূক্ষ্ম সোনালি সূতার কাজ দিয়ে অলঙ্কৃত। এতে ক্লাসিক ড্রেপের প্রয়োজনীয় গ্ল্যামার রয়েছে। আবার মৃদু ও মার্জিত আবেদনও অটুট। শাড়িটির স্বচ্ছ বুনন এবং অলঙ্করণ একে দিয়েছে এক নিখুঁত বিলাসবহুল রূপ।

ব্লাউজে সংযত সৌন্দর্যের ছোঁয়া

সিলোরিয়া ব্লাউজটি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি। যা পুরো সাজে এনেছে এক ধরনের নান্দনিক আবেদন। এর শিয়ার প্যানেল ডিজাইন এবং সূক্ষ্ম মেটালিক থ্রেডের পিনস্ট্রাইপ ব্লাউজটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। ডিপ নেকলাইনসহ এই ব্লাউজ সামান্থার লুকে এনে দিয়েছে এক অনন্য আত্মবিশ্বাসী ছোঁয়া।

অলংকার ও হেয়ারস্টাইল

তিনি লুকটি সম্পূর্ণ করেছেন একটি রাজকীয় চোকার সেট দিয়ে। যেটি তৈরি হয়েছে মুক্তা, কুন্দন ও নীলা রত্ন দিয়ে। এক হাতে পরেছেন স্টেটমেন্ট ব্যাংগল, যা পুরো সাজকে আলাদা ভারসাম্য দিয়েছে। তাঁর হেয়ারস্টাইলেও ছিল ভিনটেজ ছোঁয়া। স্লিক ব্যাক বান এবং মুখের চারপাশে হালকা ঢেউ খেলানো চুল। যা পুরো সাজে এনেছে এক চিরন্তন রোমান্টিকতা।

এর আগেও সামান্থা নজর কেড়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে অনুষ্ঠিত তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা কনভেনশনে তাঁর আরেকটি রোমান্টিক লুকে তাঁকে দেখা যায়। সেখানে তিনি পরেছিলেন ডিজাইনার ক্রেশা বাজাজের তৈরি এক রস্ট রঙের শাড়ি। যেটি দেখলেই আপনার মনে হবে, রোমান্টিক কোনো ছবির ফ্রেম থেকে উঠে এসেছে।

এই শাড়িটিও ছিল চোখধাঁধানো, মূল্য প্রায় ২.৩৫ লাখ রুপি! ক্রেশা বাজাজের রেডি-টু-ওয়্যার কালেকশনের অবারনেল শাড়ি সেটের। এই পোশাকটিতে ছিল ইন্দো-ওয়েস্টার্ন ঘরানার সূক্ষ্ম নকশা ও কল্পনাপ্রবণ বুনন। যা একাধারে মার্জিত, শিল্পসম্মত এবং বিলাসবহুল।

সামান্থা রুথ প্রভুর প্রতিটি ফ্যাশন পছন্দ যেন একেকটি শিল্পকর্ম। তাঁর সাম্প্রতিক শাড়ি মুহূর্ত আবারও মনে করিয়ে দিল, স্টাইলের জগতে ট্রেন্ড আসে যায়। কিন্তু সৌন্দর্য ও আভিজাত্যের মর্যাদা কখনো ফিকে হয় না।