ফ্যাশন দুনিয়ায় প্রতি মৌসুমে নতুন নতুন রঙ আসে। এবারও এসেছে। ২০২৬ সালের বসন্তে যে রঙটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে, সেটি হলো ‘টিল’। নীল আর সবুজের মাঝামাঝি এক ধরনের রঙ। দেখতে বেশ শান্ত কিন্তু একই সঙ্গে আকর্ষণীয়ও। অনেকেই বলছেন, গত গ্রীষ্মে যেমন ‘বাটার ইয়েলো’ খুব জনপ্রিয় ছিল, এবার জায়গা করে নিতে পারে টিল।
বসন্তকাল মানেই সাধারণত হালকা রঙ, ফুলেল নকশা। এসবই বেশি দেখা যায়। প্যাস্টেল রঙ, হালকা সবুজ বা হলুদ, এগুলো নতুন কিছু নয়। কিন্তু টিল রঙটা একটু আলাদা। এটি খুব বেশি উজ্জ্বল না। আবার একেবারে ফ্যাকাশেও না। ফলে সহজেই চোখে পড়ে। তাই তো অনেক ফ্যাশন বিশেষজ্ঞ মনে করছেন, টিল হতে পারে এই মৌসুমের নতুন রঙ।
এই রঙের জনপ্রিয়তার পেছনে বড় একটি কারণ হলো হেইলি বিবার। তিনি সম্প্রতি একটি টিল রঙের সাটিন শার্ট পরে সবার নজর কাড়েন। বিষয়টি আরও মজার। কারণ তিনি সাধারণত সাদা, কালো বা নিউট্রাল রঙের পোশাকই বেশি পরেন। হঠাৎ করে টিলের মতো একটি ভিন্ন রঙ বেছে নেওয়ায় ফ্যাশনপ্রেমীদের আগ্রহ বেড়ে গেছে। অনেকেই এখন ভাবছেন, যদি হেইলি এই রঙ বেছে নিতে পারেন। তাহলে তারাও চেষ্টা করে দেখতে পারেন।
শুধু সেলিব্রিটি নয়, বড় বড় ফ্যাশন শোতেও টিলের উপস্থিতি দেখা যাচ্ছে। জিমারম্যান তাদের ২০২৬ সালের বসন্ত-গ্রীষ্মকালীন সংগ্রহে টিল রঙের বেশ কিছু পোশাক দেখিয়েছে। সেখানে গাউন, প্যান্ট, এমনকি পুরো সেট জুড়েই এই রঙ ব্যবহার করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, ডিজাইনাররা এই রঙকে বেশ গুরুত্ব দিচ্ছেন।
এছাড়া সুইজারল্যান্ডের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড আক্রিসও তাদের সংগ্রহে টিল ব্যবহার করেছে। ব্লাউজ, স্কার্ট সবখানেই এই রঙ দেখা গেছে। অর্থাৎ শুধু এক-দুটি ব্র্যান্ড নয়, অনেকেই এই রঙকে সামনে আনছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ‘ডাবলিউজিএসএন’ যারা বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড নিয়ে কাজ করে। তারাও ২০২৬ সালের জন্য ‘ট্রান্সফরমেটিভ টিল’কে বছরের সেরা রঙ হিসেবে ঘোষণা করেছে। তাদের মতে, এই রঙ নতুন। আর এটি পরিবর্তনের প্রতীক হিসেবে কাজ করবে।
সব মিলিয়ে বলা যায়, টিল শুধু একটি রঙ নয়। এটি হতে পারে ২০২৬ সালের বসন্তের সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড। আপনি যদি নতুন মৌসুমে নিজের স্টাইলে একটু পরিবর্তন আনতে চান। তাহলে টিল রঙের কোনো পোশাক বা অ্যাকসেসরিজ যোগ করতে পারেন। এতে আপনার লুক সহজেই হয়ে উঠতে পারে সতেজ ও আধুনিক।