মোহাম্মদপুরে টিফিনবক্সের নতুন আউটলেট

রাজধানীর গুলশানের পর এবার মোহাম্মদপুরে আউটলেট চালু করেছে জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড টিফিনবক্স। সম্প্রতি মোহাম্মদপুরের নুরজাহান রোডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করা হয়।

আয়োজকেরা জানান, গুলশানের আউটলেটে গ্রাহকদের ইতিবাচক সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে মোহাম্মদপুরে নতুন শাখা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই আউটলেটে টিফিনবক্সের পরিচিত বিভিন্ন খাবার পাওয়া যাবে। মেন্যুতে রয়েছে ঝুরা মাংসের খিচুড়ি, জিলাপি, বিভিন্ন ধরনের রোল, সিঙ্গারা ও লাচ্ছিসহ নানা পদের ফাস্ট ফুড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের কাছে মানসম্মত খাবার সহজলভ্য করতে এবং সেবার পরিধি বাড়াতেই এই সম্প্রসারণ। মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে অবস্থিত আউটলেটটি ইতিমধ্যে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভোজনরসিকদের প্রত্যাশা, গুলশানের মতো এখানেও খাবারের মান ও স্বাদ বজায় থাকবে।