শেরাটন ঢাকায় চলছে সামুদ্রিক খাবারের উৎসব

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সহযোগিতায় আয়োজিত এই উৎসব চলবে ১৮ জুলাই পর্যন্ত।

উৎসব উপলক্ষে বুধবার শেরাটন ঢাকার ১৪ তলায় অবস্থিত ‘দ্য গার্ডেন কিচেন’-এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াগা ওচোয়া দে চিনচেক্র, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা বিশেষ ফুড টেস্টিং সেশনে বিভিন্ন সিগনেচার সিফুড পদের স্বাদ নেন।

উৎসবে অংশ নিচ্ছেন সিফুড বিশেষজ্ঞ শেফ রিমুন ওবায়েদ, শেফ হিরোমি ইয়োনেকাওয়া ও শেফ সাইত দুরসুন। তাঁদের সঙ্গে শেরাটন ঢাকার শেফ মাহবুবুর রশিদ আকন্দ ও শেফ দুলাক পালও বিভিন্ন পদ প্রস্তুত করছেন। আয়োজকদের ভাষ্য, বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের রন্ধন ঐতিহ্য থেকে অনুপ্রাণিত নানা স্বাদের খাবার পরিবেশন করা হচ্ছে এই উৎসবে।

মেনুতে রয়েছে সিফুড পাওয়েল্লা ভ্যালেন্সিয়ানা, সিফুড জাম্বালায়া রাইস, টুনা ও স্যামন তেরিয়াকি, ফিশ সায়াদিয়া, বিটরুট স্যামন গ্র্যাভলাক্স, লবস্টার বিস্কসহ নানা পদ। উৎসবের অন্যতম আকর্ষণ ‘লাইভ সিফুড এক্সপেরিয়েন্স কাউন্টার’। সেখানে নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা, কিং প্রন, লবস্টারসহ বিভিন্ন প্রিমিয়াম সামুদ্রিক খাবার অতিথিরা নিজের পছন্দমতো বেছে নিতে পারবেন। পরে তাৎক্ষণিকভাবে সেগুলো রান্না করে পরিবেশন করা হবে।

সিফুডের পাশাপাশি মাংসপ্রেমীদের জন্যও রাখা হয়েছে আইরিশ ল্যাম্ব স্টু, গ্রীক ল্যাম্ব শ্যাঙ্ক, মাটন নেহারি, মাটন রোগন জোশসহ বিভিন্ন পদ। ডেজার্টে রয়েছে চকোলেট মিল্ক বাকলাভা, পেস্তা ও নারকেল বাকলাভা, তুর্কি রাওয়ানি, তুলুম্বা, কুনাফা, মাচা মুস কেকসহ নানা আয়োজন।

‘কোস্টাল কার্নিভাল’ শুধুমাত্র রাতের খাবারের জন্য উন্মুক্ত। ভ্যাট ও ট্যাক্সসহ জনপ্রতি বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৫০ টাকা।

আয়োজকেরা জানিয়েছেন, ২৪টি অংশীদার ব্যাংকের কার্ডধারীরা বিভিন্ন ‘বাই ওয়ান, গেট ওয়ান’ ও ‘বাই ওয়ান, গেট টু’ অফারের সুবিধা পাবেন। আগ্রহীদের আগাম টেবিল বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারী মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের...
নারী ও শিশুদের প্রতি নির্যাতন ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ঢাকার সঙ্গে রিয়াদের সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী। 
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
লোডিং...

এলাকার খবর