নতুন পোশাকেও মিলবে ছাড়

ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে পোশাকসহ বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং প্রসাধনীতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্পার্ক গিয়ার। প্রতিষ্ঠানটির শোরুমে নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়। বর্ষপূর্তির এ আয়োজনে ক্রেতারা এসব পোশাক ও অন্যান্য পণ্য ছাড়ে কেনার সুযোগ পাবেন।

পুরুষদের পোশাকের সংগ্রহে রয়েছে স্যুট, ব্লেজার, এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, জিনস ও গ্যাবার্ডিন প্যান্টসহ বিভিন্ন ধরনের পশ্চিমা পোশাক। অফিস, ব্যবসায়িক সভা ও দৈনন্দিন ব্যবহারের জন্য ফরমাল ও ক্যাজুয়াল পোশাকের পাশাপাশি বিভিন্ন উপলক্ষের উপযোগী পোশাকও রয়েছে।

নারীদের পোশাকের সংগ্রহে রয়েছে টপস, কুর্তি, পালাজ্জোসহ বিভিন্ন নকশার পশ্চিমা পোশাক। শিশুদের জন্যও রয়েছে নানা ধরনের ও নকশার পোশাক। এ ছাড়া শোরুমগুলোতে পোশাকের পাশাপাশি প্রসাধনীও পাওয়া যায়।

স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার বলেন, ‘আমাদের সংগ্রহে ফরমাল, ক্যাজুয়াল ও বিজনেস ক্যাজুয়াল পোশাক রয়েছে। মৌসুমের উপযোগী রং, প্যাটার্ন ও আরামদায়ক কাপড়কে প্রাধান্য দিয়ে পোশাকের নকশা করা হয়।’

আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এ বর্ষপূর্তির আয়োজন। এ সময়ে ক্রেতারা স্পার্ক গিয়ারের বিভিন্ন পণ্য নির্ধারিত ছাড়ে কেনার সুযোগ পাবেন।