মাল্টা আর মিরিন্ডা দিয়ে জুস তৈরি করা যায়। এই জুস ঘরে তৈরি করা খুব সহজ। এই পানীয় তৃষ্ণা মেটাবে এবং শরীরকে সতেজ রাখবে। মাল্টার জুস বানানোর জন্য মাল্টা, চিনি ও সামান্য লবণ প্রয়োজন। মজাদার এই রেসিপিটি দিয়েছেন জান্নাতুল বিন্তি।
উপকরণ
মাল্টা ২টি (খোসা ছাড়িয়ে কাটা), মিরিন্ডা ১ থেকে ২ কাপ (ইচ্ছা হলে কম বেশি করা যাবে), ঠান্ডা পানি ১ থেকে ২ কাপ (না দিলেও চলবে), চিনি প্রয়োজন মতো (মিরিন্ডায় মিষ্টি থাকে, তাই চিনি না দিলেও হয়), লেবুর রস ১ চা চামচ (স্বাদ বাড়াতে), বরফ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে ব্লেন্ডারে মাল্টার টুকরোগুলো দিয়ে দিন। এর সঙ্গে মিরিন্ডা, ঠান্ডা পানি, লেবুর রস ও বরফ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। প্রয়োজনে চিনি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন যাতে চিনি ভালোভাবে গলে যায়। এবার ছেঁকে গ্লাসে ঢালুন।
পরিবেশন
- ঠান্ডা গ্লাসে ঢেলে ওপর থেকে একটা মাল্টার স্লাইস দিন।
- চাইলে টক-ঝাল চাটমসলা ছিটিয়ে জুস আরও মজাদার করে নিতে পারেন।