পারিবারিক অনুষ্ঠান হোক বা উইকএন্ডের দুপুরের খাবার, সহজে বানানো যায় এই সুগন্ধি পোলাও। মসলার ঝাঁঝাল স্বাদের বদলে হালকা গন্ধ আর নরম মুরগির টুকরা। তাই চিকেন হোয়াইট পোলাও খেতেও হয় আলাদা। রইল রেসিপি।
উপকরণ
- আদা ১ ইঞ্চি টুকরা
- রসুন ১২–১৫ কোয়া
- কাঁচা মরিচ ২টি
- জিরা ১/২ টেবিল–চামচ
- লবঙ্গ ৩-৪টি
- ছোট এলাচ ২-৩টি
- ধনে ১/২ টেবিল–চামচ
- মৌরি ১/২ টেবিল–চামচ
- জয়ফল ২ টুকরা
- জয়ত্রী ২ টুকরা
- বড় এলাচ ১টি
- পানি ২-৩ প্রয়োজনমতো
- রান্নার তেল ১/২ কাপ
- জিরা ১/২ টেবিল-চামচ
- গোলমরিচ ১/২ চা-চামচ
- লবঙ্গ ২-৩টি
- বড় এলাচ ১টি
- ছোট এলাচ ২-৩টি
- তেজপাতা ২টি
- মুরগির মাংস ৬০০ গ্রাম
- পেঁয়াজ (স্লাইস করা) ১টি (মাঝারি)
- গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
- লবণ ১/২ টেবিল চামচ
- চিকেন স্টক কিউব ১টি
- দই ১/২ কাপ
- কাঁচা মরিচ ৪-৫টি
- পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ
- ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
- পানি ৫০০ মিলি
- চাল ৫০০ গ্রাম (২০ মিনিট ভিজানো)
- ভাজা পেঁয়াজ (গার্নিশের জন্য)
প্রস্তুত প্রণালী
প্রথমে স্পাইস মিক্সারে আদা, রসুন, কাঁচা মরিচ, জিরা, লবঙ্গ, ছোট এলাচ, ধনে, মৌরি, জয়ফল, জাবিত্রী, বড় এলাচ ও সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। হাঁড়িতে তেল গরম করে তাতে জিরা, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ ও তেজপাতা দিন।
এবার মুরগি দিয়ে নাড়াচাড়া করুন যতক্ষণ না রঙ বদলাতে শুরু করে। এরপর পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিন। তৈরি করা মসলা পেস্ট, গোলমরিচ গুঁড়া, লবণ ও চিকেন স্টক কিউব দিয়ে নেড়ে ঢেকে দিন। কম আঁচে ৪–৫ মিনিট রান্না করুন।
এবার দই দিয়ে ২–৩ মিনিট ভাজুন। কাঁচা মরিচ, পুদিনা ও ধনেপাতা দিয়ে মিশিয়ে নিন। পানি দিয়ে ফুটিয়ে নিন। ঢেকে আবার ৪–৫ মিনিট রান্না করুন। ভিজানো চাল দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না পানি শুকিয়ে আসে (৪–৫ মিনিট)। ঢেকে কম আঁচে ৮–১০ মিনিট ‘দমে’ রান্না করুন। শেষে ভাজা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।