পূজার আয়োজন

দীপাবলিতে এবার হবে চিনি ছাড়াই মিষ্টি মুখ

দীপাবলি মানেই মিষ্টি। যদি স্বাদ ঠিকঠাক রেখে চিনি ছাড়াই হয় মিষ্টি, তবে কেমন হতো? গুড়, খেজুর, আঞ্জির, বাদাম দিয়েই তৈরি করতে পারেন মজার সব মিষ্টি। এখানে কিছু সুগার-ফ্রি দীপাবলি মিষ্টি দেওয়া হলো, যা বানাতে লাগবে না চিনি।

গুড়ের লাড্ডু

ভাজা তিল, বাদাম বা নারকেল মেশানো গলানো গুড় দিয়ে তৈরি চুই ও ক্রাঞ্চি লাড্ডু। স্বাদে যেমন তৃপ্তিদায়ক, তেমনি স্বাস্থ্যকর। স্বাদে যেমন তৃপ্তিদায়ক, তেমনি স্বাস্থ্যকরও। এগুলো বেশ ভালোভাবে সংরক্ষণ করা যায়। তাই উৎসবের পরে দীর্ঘদিনেও খাওয়া সম্ভব।

খেজুর ও বাদামের রোল

নরম, মোলায়েম খেজুরকে বাদাম, কাশু, পেস্তাচিও আর মাঝে মাঝে এলাচের সূক্ষ্ম ঝাপটায় মিশিয়ে রোল বানানো হয়। দেখতেও আকর্ষণীয়, স্বাদেও অসাধারণ। এগুলো প্রাকৃতিকভাবে মিষ্টি, এনার্জিতে পূর্ণ এবং খেতেও সুস্বাদু। আর স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।

আঞ্জিরের বরফি

শুকনো আঞ্জির স্বাভাবিকভাবে বেশ মিষ্টি। বাদামের সঙ্গে মিশিয়ে যখন রান্না করা হয়। তখন এটি একটি বরফি হয়ে ওঠে। যা লোভনীয় দেখায়। আর এতে একেবারেই চিনি ব্যবহার করা হয় না। উপরে সামান্য এডিবল সিলভার ছড়িয়ে দিলে, হয়ে ওঠে উৎসবের জন্য পারফেক্ট মিষ্টি।

চিনি ছাড়া খির

দুধের মধ্যে সেদ্ধ চাল এবং খেজুর বা গুড় ব্যবহার করা হয়। শেষে দেওয়া হয় এলাচ ও কেশর। এই খির বেশ ক্রিমি। খেতেও সুস্বাদু।

এই মিষ্টিগুলো কেবল সুগার-ফ্রি নয়, বরং প্রাচীন রীতির সঙ্গে যুক্ত। গুড় ও খেজুর আমাদের দেশীয় রান্নাঘরে পরিচিত ছিল বহু আগে, তখন চিনি প্রচলিতও হয়নি।