সকালের নাশতায় মজাদার এগ অ্যান্ড চিজ টোস্ট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম

দিনের শুরুতে নাশতায় চাই একটু ভিন্ন স্বাদ। ডিম আর চিজের মেলবন্ধন যে কতটা সুস্বাদু হতে পারে, তা এই টোস্ট খেলেই বুঝবেন। সহজ উপকরণে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।

যা যা লাগবে

  • ডিম ২টি
  • ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • টাটকা পার্সলে কুচি ১ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • শুকনা লাল মরিচ গুঁড়া স্বাদমতো
  • মোজারেলা চিজ প্রয়োজনমতো
  • বড় ব্রেড স্লাইস
  • মাখন ১ টেবিল চামচ
  • শুকনা অরেগানো সামান্য
  • গোলমরিচ গুঁড়া স্বাদমতো
  • চেডার চিজ স্লাইস ১টি
  • সাজানোর জন্য সামান্য পার্সলে কুচি ও লাল মরিচ গুঁড়া

যেভাবে বানাবেন

প্রথমে একটি বাটিতে ডিম ভেঙে তাতে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, পার্সলে কুচি, লবণ আর শুকনা লাল মরিচ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার মোজারেলা চিজ দিয়ে আবারও মিশিয়ে রাখুন।

এদিকে একটি ব্রেড স্লাইসের মাঝখানটা ছোট বর্গাকারে কেটে ফাঁকা করে নিন। ফ্রাইপ্যানে মাখন গলিয়ে সেই ব্রেড প্যানে দিন। মাঝের ফাঁকা জায়গায় অর্ধেক ডিমের মিশ্রণ ঢেলে দিন। ঢেকে অল্প আঁচে ১-২ মিনিট রান্না করুন।

তারপর উল্টে দিয়ে ওপর থেকে মোজারেলা চিজ, অরেগানো, গোলমরিচ গুঁড়া আর একটি চেডার চিজ স্লাইস দিন। ওপরে আরেকটি ব্রেড স্লাইস বসিয়ে সাবধানে উল্টে নিন। আবার সামান্য মোজারেলা চিজ, পার্সলে কুচি আর লাল মরিচ ছিটিয়ে ঢেকে দিন।

চিজ গলে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার এগ অ্যান্ড চিজ টোস্ট।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর