বাড়িতে হঠাৎ অতিথি এলে খাবারের পাশাপাশি ডেজার্ট নিয়ে চিন্তায় পড়ে যান অনেকে। ডেজার্টের টেবিলে একটু ভিন্ন স্বাদ আনতে বানাতে পারেন কুলফা ব্রেড পুডিং। সহজ উপকরণে তৈরি এই পুডিং বানানোও ঝামেলাহীন। আর স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতো। রইল রেসিপি।
যা যা লাগবে
- কুলফা ফ্লেভার ৫০০ মিলি
- দুধ ২ কাপ
- ডিম ৪টি
- চিনি ১/৪ কাপ
- এলাচ গুঁড়া ১ চা-চামচ
- গোলাপ জল ১ চা-চামচ
- ব্রেড স্লাইস ৯-১০টি
- পেস্তা কুচি
- বাদাম কুচি
- ব্রাউন সুগার ২-৩ টেবিল চামচ
- আইসিং সুগার
- ক্যারামেল সিরাপ
যেভাবে বানাবেন
প্রথমে একটি বড় বাটিতে কুলফা, দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়া আর গোলাপ জল ভালো করে ফেটে নিন। এবার একটি বেকিং ডিশে অর্ধেক ব্রেড টুকরা ছড়িয়ে দিন। তার ওপর ছিটিয়ে দিন পেস্তা, বাদাম, এরপর ঢেলে দিন কুলফা-ডিমের মিশ্রণ। আবার ওপর থেকে সামান্য বাদাম, পেস্তা আর ব্রাউন সুগার দিয়ে দিন।
এবার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আগে থেকে গরম করা ওভেনে দিন ২৫-৩০ মিনিটের জন্য (দুই গ্রিলে)। হয়ে গেলে বের করে ঠান্ডা হতে দিন। শেষে ছড়িয়ে দিন আইসিং সুগার, ওপরে ঝরিয়ে দিন ক্যারামেল সিরাপ। গরম কিংবা ঠান্ডা, দুইভাবেই পরিবেশন করতে পারেন এই কুলফা ব্রেড পুডিং।