ইফতার বা ঈদের বিশেষ মুহূর্তে ঠান্ডা কফি একটি মন জুড়ে দেওয়া ড্রিঙ্ক। ক্রিমি, চকলেটি এবং স্বাদে সমৃদ্ধ এই কফি পাঞ্চ সহজেই ঘরে তৈরি করা যায়। এক কাপ কফি কখনও শুধুই গরম পানীয় মনে হলেও। এই রেসিপিতে কফি ও আইসক্রিম, চকলেট এবং কারামেল সসের সমন্বয়ে তৈরি ফেস্টিভ ড্রিঙ্ক, যা সবার পছন্দ হবে। রইল রেসিপি।
উপকরণ
- ইনস্ট্যান্ট কফি ১/৩ কাপ
- বারিক চিনি (কাস্টার সুগার) ১/২ কাপ
- আইস কিউব প্রয়োজনমতো
- দুধ দেড় লিটার
- চকলেট সিরাপ ১/৪ কাপ
- ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ
- ক্রিম ১/২ কাপ
- ভ্যানিলা আইসক্রিম স্কুপ দেড় লিটার
- কেরামেল সস
- চকলেট সস
- ডার্ক চকলেট (গ্রেট করা)
- গরম পানি দেড় কাপ
প্রস্তুত প্রণালী
একটি বাটিতে গরম পানি, ইনস্ট্যান্ট কফি এবং কাস্টার সুগার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন যতক্ষণ না চিনি ও কফি সম্পূর্ণ গলে যায়। এরপর আইস কিউব যোগ করে মিশ্রণ ঠান্ডা হতে দিন। আরেকটি বাটিতে দুধ, চকলেট সিরাপ, ভ্যানিলা এসেন্স এবং ক্রিম দিয়ে ফেটিয়ে নিন।
ঠান্ডা হওয়া কফি মিশ্রণটি এতে যোগ করে আবার ভালোভাবে ফেটান। এরপর রেফ্রিজারেটরে ঢেকে ঠান্ডা রাখুন। পরিবেশনের আগে ভ্যানিলা আইসক্রিম স্কুপ যোগ করুন। শেষে কারামেল সস, চকলেট সস এবং গ্রেট করা ডার্ক চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এই কফি পাঞ্চের ক্রিমি টেক্সচার এবং চকলেটি স্বাদ সবাইকে মাতিয়ে তুলবে। ছোট-বড় সবাই উপভোগ করবে। আর ঘরের পরিবেশও হয়ে উঠবে আরও ফ্রেশ ও আনন্দদায়ক।