সহজেই গোছাতে পারেন ঘর, কীভাবে? জানুন

ঘর গোছানো খুব কঠিন কোনো কাজ নয়। তারপরও ঘর পরিপাটি রাখতে বেশ ঝক্কি পোহাতে হয় অনেকের। তার জন্য দরকার একটু পরিকল্পনা আর কিছু সহজ টিপস। তাহলে আপনি মুহূর্তেই পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে পারে। কীভাবে? জেনে নিন।

সঠিক পরিকল্পনা করুন
ঘর গোছানোর জন্য সবার আগে প্রয়োজন সঠিক পরিকল্পনা। যদি আপনি এই কাজটি ঠিকভাবে করতে না পারেন, তবে ঝামেলার শেষ নেই। আর যদি করতে পারেন, তবে আপনার কাজে বাঁ হাতের কাজ। তার জন্য কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হব।

  • একবারে সব করার চেষ্টা করবেন না। পুরো ঘর একসাথে বা একবারে গোছানোর চেষ্টা করলে সবই নষ্ট হতে পারে। বরং একটি কোণ থেকে শুরু করতে পারেন। বা প্রথমে একটি আলমারি দিয়েও শুরু করে ধীরে ধীরে সবকিছু গুছিয়ে নিতে পারেন।
  • সময় নির্ধারণ করুন। প্রতিদিন বা সপ্তাহে একদিন নির্দিষ্ট সময় ধরে ঘর গোছানোর জন্য বরাদ্দ রাখাতে পারেন। দেখবেন কোনো ঝামেলা ছাড়াই ঘর গোছানো হয়ে গিয়েছে। তার জন্য আপনাকে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। 
  • জিনিসপত্রকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে নিন। গোছানোর আগে সব জিনিসপত্রকে ক্যাটাগরি করতে হবে। তাহলে ঝামেলা অনেকটাই কমে যাবে। 

যেভাবে গোছাবেন

  • এক জায়গায় এক জিনিস রাখতে হবে। প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট জায়গা বানিয়ে দিন এবং সেখানেই রাখুন।
  • অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন। যেসব জিনিস আর ব্যবহার করবেন না, সেগুলো দান করে দিন বা ফেলে দিন।
  • আলমারি সাজিয়ে নিন। কাপড়চোপড় আলমারিতে সাজানোর সময় রঙ বা ধরন অনুযায়ী সাজিয়ে রাখুন।
  • ড্রয়ার যেভাবে গোছাবেন। ড্রয়ারে ছোট ছোট বাক্স ব্যবহার করে জিনিসপত্র সাজিয়ে রাখুন।

প্রতিদিন একটু সময় দিয়ে ঘর গোছাতে পারেন। এতে বাড়তি চাপ নিতে হবে না। এসব কাজ একা করতে যাবেন না। পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা নিন। প্রয়োজনে আগে থেকে তার সময় নিয়ে রাখুন। বিভিন্ন ধরনের স্টোরেজ বক্স বা বাঁশের ঝুড়ি ব্যবহার করে ঘরকে সুন্দর করে সাজাতে পারেন। এই টিপস মেনে চললে আপনার ঘর সবসময় পরিচ্ছন্ন ও সুন্দর থাকবে।