সম্পর্কে ভালো নেই স্ত্রী, কীভাবে বুঝবেন?

স্ত্রীর ভালো মন্দের খবর রাখা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু অনেকেই ব্যাপারটিতে হন বেশ উদাসীন। তাঁরা জানেনই না যে, স্ত্রী তাঁদের সম্পর্কে ভালো আছে কিনা। এ থেকেই পরিবারে শুরু হতে পারে অশান্তি। ঝটপট স্ত্রীর মনের খারাপ-ভালো বুঝে ফেলার উপায় জেনে নিন।

দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একে অপরকে সঙ্গে নিয়েই ভালো থাকতে হবে। তা না হলে, দুঃখের চোরাগলি দিয়ে সম্পর্কে প্রবেশ করে শূন্যতা। এক সময় দেখবেন দুজনের পথ আলাদা হয়ে গিয়েছে। তখন হাজার চেষ্টা করলেও পথে ফিরিয়ে আনা সহজ হবে না। 

কিন্তু সমস্যা হলো, অনেক বুঝতেই পারেন না যে, তাঁদের সম্পর্কে প্রিয় মানুষটি ভালো নেই। ভাঙনের শুরু হতে পারে এখান থেকে। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই বুঝে নিন আপনার স্ত্রীর মতিগতি। তাঁর মধ্যে যদি এই লক্ষণগুলো দেখেন, তাহলে বুঝবেন সে সম্পর্কে ভালো নেই।

কথা কম বলছেন
একটু খেয়াল করে দেখুন, সে আপনার সঙ্গে কম কথা বলছে কিনা। যদি দেখে তিনি আর আগের মতো হাসিখুশি আচরণ করছেন না? সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব তাকে সময় দিন। সে আসলে কী বলতে চাইছেন, তার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। আর সে যদি চুপচাপ থাকে, তবে এই বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করুন। তিনি কী চান, জানুন। তাঁর চাওয়াকে মূল্যায়ন করার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।

কথায় কথায় ঝামেলা
সম্পর্কে ঝামেলা হলেও অনেকে বিষয়টি স্বাভাবিক ভাবে নেন। বিষয়টা আসলেই তাই। কিন্তু যদি এই কাজটি রোজ রোজ হয়, তাহলে সম্পর্কে নজর ফেরাতেই হবে। তাঁর এই আচরণের পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তিনি হয়তো আপনাদের সম্পর্কে ভালো নেই। এমনটা হলে দ্রুত স্ত্রীর মনের খবর নিন। তা না হলে, পরিস্থিতি খারাপ দিকে যেতে সময় লাগবে না।

আপনাকে নিয়ে চিন্তা নেই
আপনার বড় কোনো বিপদ দেখেও স্ত্রী কথা বলেন না। তাহলে বুঝতে হবে আপনাদের সম্পর্কে কোনো একটা ঝামেলা আছে। এর অন্যতম কারণ দুজনের মধ্যে বেড়েছে দূরত্ব। তাই তাঁর সঙ্গে কথা বলুন। তিনি কেন এমনটা করছেন, শুনুন। তারপর সমস্যা সমাধানের কাজে লেগে পড়ুন।

বিশেষজ্ঞের পরামর্শ নিন
যদি আপনাদের সমস্যা নিজেরা সমাধান করতে না পারেন, তবে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। তাঁকে সব কথা খুলে বলুন। এরপর তিনি যা পরামর্শ দেবেন, তা মেনে চলুন। তাহলেই দেখবেন ধীরে ধীরে সবকিছু বদলে যাবে। আপনারা আবার নতুন করে সংসার শুরু করতে পারবেন। বেঁচে যাবে আপনাদের দাম্পত্য। তাই ঝটপট এই কাজে লেগে পড়ুন।