বিড়ালরা এক ধরনের রহস্যময় প্রাণী। তারা তাদের অনুভূতি এবং আবেগ প্রকাশের জন্য অনেক সময় খুব সূক্ষ্ম, ছোট ছোট আচরণ ব্যবহার করে। এই আচরণগুলো দেখে তাদের মানসিক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। যদিও বিড়ালরা মানুষের মতো সরাসরি আবেগ প্রকাশ করে না। তাদের এই ছোট ছোট কাজগুলোই আমাদের জানিয়ে দেয় যে, তারা কতটা বুদ্ধিমান এবং অনুভূতিশীল।
ধীরে ধীরে চোখের পলক ফেলানো
বিড়ালদের এই আচরণটি ‘বিড়ালের চুম্বন’ হিসেবে পরিচিত। যখন একটি বিড়াল আপনাকে ধীরে ধীরে চোখের পলক ফেলে। তখন তারা আপনার প্রতি বিশ্বাস এবং ভালোবাসার চিহ্ন প্রদর্শন করে। এটি তাদের অনুভূতি প্রকাশের একটি বিশেষ উপায়। যদি আপনি তাদের সঙ্গে একইভাবে চোখ পলক ফেলেন, তবে তারা আপনাকে আপন করে নেবে।
আপনাকে ‘উপহার’ দেওয়া
আপনার বিড়াল যদি আপনাকে কখনো খেলনা, পাতা, বা এমনকি শিকার এনে দেয়। এটি তার ভালোবাসারই প্রকাশ। বিড়ালরা এই উপহারগুলি দিয়ে আপনাকে তাদের পরিবারের অংশ হিসেবে স্বীকার করে। তাদের শিকারের কৌশল শেয়ার করতে চায়। ঠিক যেমন তারা তাদের বাচ্চাদের শিখায়।
আপনাকে অনুসরণ করা
আপনার বিড়াল যদি এক ঘর থেকে অন্য ঘরে আপনাকে অনুসরণ করে, তবে এটি কেবল কৌতূহল নয়। বরং এটি তার আবেগের একটি প্রকাশ। বিড়ালরা তাদের প্রিয় মানুষদের সান্নিধ্যে থাকতে পছন্দ করে। সারা দিন ধরে তাদের কাছাকাছি থাকতে চায়।
আপনার বুকে বা কোলে বসা
যখন বিড়াল আপনার বুকে বা কোলে বসে, এটি শুধুমাত্র উষ্ণতার জন্য নয়। বিড়ালরা আমাদের অনুভূতি অনুভব করতে পারে। যখন তারা টের পায় আপনি উদ্বিগ্ন বা কোনো কারণে কষ্ট পেয়েছে, তারা সান্ত্বনা দেয়। এ জন্য কাছে আসে। এটি তাদের পক্ষে এক ধরনের সহানুভূতির প্রকাশ।
আপনাকে ঘষে দেওয়া
যখন বিড়াল আপনাকে তাদের শরীর বা মাথা দিয়ে ঘষে। এটি তার গন্ধের মাধ্যমে আপনাকে চিহ্নিত করার একটি উপায়। বিড়ালরা এভাবে তাদের স্নেহ প্রকাশ করে। আপনাকে তাদের পরিবারের অংশ হিসেবে দেখতে চায়। এটি তাদের গভীর আবেগিক বন্ধনকে প্রকাশ করে।
আপনার অনুভূতির প্রতি প্রতিক্রিয়া
বিড়ালরা যখন আপনাকে কষ্ট পেতে বা উত্তেজিত হতে দেখে, তখন তারা আপনার অনুভূতির প্রতিক্রিয়া জানায়। কিছু বিড়াল আপনাকে সান্ত্বনা দিতে কাছে আসে। আবার কিছু বিড়াল আপনার আনন্দে সঙ্গ দিতে উজ্জীবিত হয়। তাদের এই অনুভূতি ধরার ক্ষমতা প্রমাণ করে তাদের গভীর মানসিক বুদ্ধিমত্তা।
আপনার ঘুমের সময় পাশে থাকা
যদিও বিড়ালরা স্বাভাবিকভাবে সজাগ থাকে। কিন্তু যদি তারা আপনার পাশে এসে ঘুমায় বা পাশে বসে থাকে, এটি তাদের জন্য নিরাপত্তার প্রতীক। এটি প্রমাণ করে যে তারা আপনার প্রতি আস্থাশীল। সেই সাথে আপনার সুরক্ষা নিয়ে চিন্তা করে।
নরম কামড় বা চাটতে চাওয়া
বিড়ালরা যখন আপনাকে কামড় বা চাটতে শুরু করে। এটি তার ভালোবাসার প্রমাণ। বিড়ালদের গ্রুমিং তাদের স্নেহ প্রকাশের একটি উপায়। যদি আপনার বিড়াল এটি করে, তাহলে বুঝতে হবে সে আপনাকে তার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে দেখছে।
আপনার জন্য বিশেষ মিউ করা
বিড়ালরা সাধারণত একে অপরের সঙ্গে মিউ করে না। তবে তারা বিশেষভাবে মানুষের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন ধরণের মিউ শব্দ তৈরি করে। যদি আপনার বিড়ালের একমাত্র আপনার জন্য একটি বিশেষ মিউ থাকে, তবে এটি আপনার সঙ্গে গভীর আবেগিক সম্পর্কের কারণ।
আপনার বিড়াল যদি এই ধরনের আচরণ করে, তবে বুঝবেন আপনার বিড়াল শুধুমাত্র একটি প্রাণী নয়। বরং একটি অত্যন্ত বুদ্ধিমান এবং অনুভূতিশীল সঙ্গী। যে আপনাকে গভীরভাবে ভালোবাসে।