হেলথ ট্যুরিজমের সঙ্গে যুক্ত হলো ইন্টারকন্টিনেন্টাল

দেশের পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল ট্যুরিজমের (আইসিএইচএমটি) সঙ্গে। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিশ্বের হেলথ ট্যুরিজম খাতে সবচেয়ে বড় অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল চেম্বার অব হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশন।

হোটেলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবার জন্য নিরবচ্ছিন্ন ও ঝামেলামুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। এ জন্য তাদের অন্য সেবার পাশাপাশি থাকবে ব্যক্তিগত স্বাস্থ্যসেবা প্যাকেজ। আইসিএইচএমটি সদস্যরা থাকা, খাওয়া, ব্যাঙ্কুয়েট–সুবিধাসহ ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ওয়েলনেস সুবিধা উপভোগ করতে পারবেন।

তাদের চুক্তি স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএইচএমটির চেয়ারম্যান মঞ্জু মিত্তাল, আইসিএইচএমটির প্রেসিডেন্ট ইয়াতিন গুংগলিয়ানি ও আইএইচজি, সাউথ ইস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ারসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।