বৈঠকে বসেছেন সিইসি ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন ও ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ফাইল ছবিবুধবার বেলা ১১টার পর নির্বাচন কমিশনে এই বৈঠক শুরু হয়। দায়িত্ব নেয়ার পর এটিই ইসির সাথে প্রথম মার্কিন রাষ্ট্রদূতের প্রথম বৈঠক।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত ১২ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন।