বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ব্রাজিল দূতাবাসের বার্তা

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

চলতি বিশ্বকাপ আসর থেকে ব্রাজিলের বিদায়ে হতাশ বিশ্বের কোটি ভক্ত। হতাশ বাংলাদেশি ভক্তরাও। এই বাস্তবতায় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ. ডি. ফেরেস। সোমবার রাতে দেওয়া এই বার্তায় তিনি বাংলাদেশি ভক্ত–দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। 

রাষ্ট্রদূত বলেন, প্রিয় বাংলাদেশে বসবাসকারী ব্রাজিলের বন্ধুরা, ফুটবলে এমন কিছু মুহূর্ত আসে, যখন শব্দের চেয়ে নীরবতাই যেন বেশি কথা বলে। শেষ বাঁশি বাজার পর বিশ্বের কোটি কোটি ব্রাজিলিয়ানের হৃদয়ে যে হতাশার ভার নেমে এসেছে, আমি জানি সেই একই অনুভূতি বাংলাদেশের অসংখ্য হৃদয়েও প্রতিধ্বনিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ব্রাজিলের অসাধারণ সমর্থকদের প্রতি প্রথমেই জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের রঙ ধারণ করার জন্য, আমাদের পতাকা উড়িয়ে রাখার জন্য, আমাদের খেলোয়াড়দের সমর্থনে কণ্ঠ মেলানোর জন্য এবং এত আন্তরিক ও অকৃত্রিম ভালোবাসা নিয়ে ব্রাজিলকে বিশ্বাস করার জন্য আপনাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের জাতীয় দলের প্রতি আপনাদের ভালোবাসা আমাদের সত্যিই আবেগাপ্লুত করে।

ব্রাজিলের পরাজয়ের প্রসঙ্গে পাওলো এফ. ডি. ফেরেস বলেন, এই পরাজয় বেদনাদায়ক। কারণ ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল কখনোই শুধু একটি খেলা নয়। এটি স্মৃতি, শৈশব, পরিবার, সুর, আনন্দ, আশা—আর কখনও কখনও, আজকের মতো, হৃদয়ভাঙার গল্প। কিন্তু হৃদয়ভাঙাও সত্যিকারের ভালোবাসারই একটি অংশ। আর ব্রাজিল ও ফুটবলের ভালোবাসা এর আগেও অসংখ্য কঠিন রাত অতিক্রম করে টিকে আছে।

রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ফুটবল সমন্বয়ক রদ্রিগো কায়েতানো—দুজনেই আমাদের মনে করিয়ে দিয়েছেন, এটি কোনো গল্পের সমাপ্তি নয়; বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। তারা নবযাত্রা, অঙ্গীকার, ধৈর্য এবং ভবিষ্যতের প্রতি আস্থার কথা বলেছেন। এই কথাগুলোর গুরুত্ব রয়েছে। ব্রাজিল আবারও ঘুরে দাঁড়াবে—পরাজয়কে সহজে ভুলে যাওয়া যায় বলে নয়, বরং বারবার উঠে দাঁড়ানোই আমাদের পরিচয়ের অংশ।

পাওলো এফ. ডি. ফেরেস আরও বলেন, আমাদের বাংলাদেশি বন্ধুদের প্রতি, যারা আমাদের সঙ্গে কষ্ট পান এবং আমাদের সঙ্গে উদযাপন করেন, যেন ব্রাজিলও আপনাদেরই একটি ঘর—আপনাদের প্রতি জানাই আমাদের গভীরতম কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসা ব্রাজিলের মানুষের জন্য এক অমূল্য উপহার। এমন মুহূর্তগুলোতে আমরা উপলব্ধি করি, ফুটবল এমন এক ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে পারে, যা দূরত্ব, ভাষা কিংবা সীমান্তের চেয়েও শক্তিশালী।

আশার আলো জালিয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, হলুদ জার্সি আবারও উজ্জ্বল হয়ে উঠবে। সুর ফিরে আসবে। আনন্দ ফিরে আসবে। আর যখন ব্রাজিল আবারও মাথা উঁচু করে দাঁড়াবে, তখন আমরা কখনো ভুলব না তাঁদের, যারা সবচেয়ে কঠিন সময়েও আমাদের পাশে ছিলেন।

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত...
রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে কক্সবাজার সফর করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দর থেকে উখিয়ার রোহিঙ্গা...
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি...
ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তোমরা এবার ওয়ার্ল্ড কাপ কে কে দেখেছো? আর্জেন্টিনার সমর্থক কারা ছিলেন? ব্রাজিলের সমর্থক কারা ছিল? আমিও ব্রাজিলের সমর্থক ছিলাম, হেরে গেছি। তবে স্পেন...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর