বিএনপির সারোয়ারের এমপি হিসেবে শপথ নিতে বাধা নেই: হাইকোর্ট 

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী ঘোষিত বিএনপির সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার সারোয়ােরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে হাইকোর্ট গঠিত বেঞ্চ এ রায় দেন।

নির্বাচনের আগে সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ইসিতে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। শুনানি শেষে ইসি সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর।

গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করা হয়।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী। তবে আপিলে সুপ্রিম কোর্ট সারোয়ারকে নির্বাচনের সুযোগ দিলেও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার হাইকোর্টের এক আদেশে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার...
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা সুপ্রিমকোর্ট বাতিল করবে কি না, তা চূড়ান্ত হবে আজ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল...
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চেয়ে করা আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। টানা ৩ দিনের শুনানি শেষে আজ রায়ের এই...
বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয়...
জলবায়ু পরিবর্তনের প্রভাব আর আশঙ্কা নয়, বাংলাদেশ এখন সেই বাস্তবতার মুখোমুখি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই মিলে চেষ্টা করলে পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন...
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 
হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা কয়েক দিনের পাহাড়ি ঢল, উজান থেকে নেমে আসা পানি এবং বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি...
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। সে লক্ষ্যে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের...
লোডিং...

এলাকার খবর