২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এবারের বইমেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা একাডেমিতে সংস্কৃতি মন্ত্রীকে স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজা। বৈঠকে বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরা হয়।

মেলা কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন  লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

এবার মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।