এবার বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের বইমেলার সময়সূচি নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে অমর একুশে বইমেলা। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এ মেলাকে ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে প্রতিবছর ব্যাপক আগ্রহ তৈরি হয়।

দেশের বইপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব, অমর একুশে বইমেলায় বাজছে বিদায়ের ঘণ্টা। সংক্ষেপিত মেয়াদে আয়োজন করা এবারের প্রাণের মেলা শেষ হচ্ছে আজ রোববার। শিশু প্রহরের শেষ আয়োজনে শনিবার পুতুলনাচ, বায়োস্কোপ আর...
আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬, যা ১৫ মার্চ পর্যন্ত চলবে। এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে মেলার...
বহুমাত্রিক বাংলাদেশ, এই প্রতিপাদ্যে কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, এবার ১৮ দিনের মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। গতবারের তুলনায় বেড়েছে প্রকাশকদের অংশগ্রহণ।...
নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। 'বহুমাত্রিক বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, এবার ১৮...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর