প্রাণের বইমেলায় বাজছে বিদায়ের ঘণ্টা

দেশের বইপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব, অমর একুশে বইমেলায় বাজছে বিদায়ের ঘণ্টা। সংক্ষেপিত মেয়াদে আয়োজন করা এবারের প্রাণের মেলা শেষ হচ্ছে আজ রোববার। শিশু প্রহরের শেষ আয়োজনে শনিবার পুতুলনাচ, বায়োস্কোপ আর বইয়ের টানে মেলা প্রাঙ্গণে ভিড় করেন খুদে পাঠকেরা।

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ এএম

দেশের বইপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব, অমর একুশে বইমেলায় বাজছে বিদায়ের ঘণ্টা। সংক্ষেপিত মেয়াদে আয়োজন করা এবারের প্রাণের মেলা শেষ হচ্ছে আজ রোববার।

শিশু প্রহরের শেষ আয়োজনে শনিবার পুতুলনাচ, বায়োস্কোপ আর বইয়ের টানে মেলা প্রাঙ্গণে ভিড় করেন খুদে পাঠকেরা। অভ্র-শুভ্র দুই ভাই এসেছিল পরিবারের সাথে বইমেলার শেষ শিশুপ্রহরে। পাপেট শো, বায়স্কোপ দেখার পাশাপাশি আবদার চলছিল পছন্দের বই কেনার।

শুক্রবার বৃষ্টির কারণে ক্ষণিকের ছন্দপতন হয় বইমেলায়। তবে শনিবার সকালে আবহাওয়া ভালো থাকায় শিশু প্রহরের শেষ আয়োজনে ভিড় করেন খুদে পাঠকরা। মনের আনন্দে উপভোগ করেন অপু-দীপুর পুতুলনাচসহ নানা আয়োজন।

অমর একুশে বইমেলার পর্দা নামছে রোববার। সংক্ষেপিত মেয়াদের এবারের মেলায় এসেছে প্রায় ১৬০০ নতুন বই, যা আগের বছরের তুলনায় অনেক কম। সেই সাথে, রমজান মাস চলায় বইমেলায় পাঠক-দর্শনার্থীর সমাগমও কম, বলছেন প্রকাশকরা।

শেষ সপ্তাহে শিশু প্রহরে খুদে পাঠকদের উপস্থিতিতে মুখর ছিল বইমেলার প্রাঙ্গণ। স্টল ভাড়া ৫৫ শতাংশ কমানোর ঘোষনায় কমেছে প্রকাশকদের চাপ। আর শেষ মুহূর্তে পাঠক সমাগম বাড়ায় মিলেছে খানিকটা স্বস্তি।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর