৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি জানিয়ে পুনরায় নিয়োগের ফলাফল প্রকাশের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তিনি বলেন, আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় এই নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে, মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এরআগে ওই বিসিএসের নন ক্যাডারে নিয়োগে অস্বচ্ছতা নিয়ে এক রিট আবেদন করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ ও ক্যাডারপদে সুপারিশ পাননি এমন ৪৫৫ প্রার্থী রিট করেছিলেন।