রোহিঙ্গা গণহত্যা মামলা

আইসিজের রায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলে যা ঘটতে পারে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে। বৃহস্পতিবারের রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একই সঙ্গে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, বৃহস্পতিবার সেই প্রশ্নের নিষ্পত্তি হতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে। নেদারল্যান্ডসের দ্য হেগে রায় ঘোষণা করবে আদালত। 

মিয়ানমার দোষী সাব্যস্ত হলে, রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে এটি হবে ঐতিহাসিক পদক্ষেপ। পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার পথও তৈরি হবে।

আদালতের রায়ে মিয়ানমারকে কয়েকটি নির্দেশ দিতে পারে আইসিজে। এর মধ্যে রয়েছে গণহত্যা বা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা, ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া, অপরাধের প্রমাণ সংরক্ষণ ও ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়া।

মিয়ানমার দোষী সাব্যস্ত হলে আইসিজের সম্ভাব্য নির্দেশনা–
১. গণহত্যা ও সংশ্লিষ্ট বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা
২. ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধ নিশ্চিত করা
৩. অপরাধের প্রমাণ সংরক্ষণ করা
৪. দায়ীদের বিচারের আওতায় আনার ব্যবস্থা নেওয়া
৫. ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়া

তবে মিয়ানমারের নেতাদের সরাসরি কারাদণ্ড দেওয়ার এখতিয়ার নেই আইসিজের। কারণ, এ আদালত রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে, ব্যক্তির ফৌজদারি বিচার করে না। তবে পৃথক আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও বিচার হতে পারে।

এ রায় বাংলাদেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এর ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। চাপের মুখে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন, নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া, নির্যাতন-বৈষম্য বন্ধ ও রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হতে পারে।

এ ছাড়া মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, তা নির্ভর করবে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর অবস্থান ও রাজনৈতিক সমীকরণের ওপর।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্ভাব্য ব্যবস্থা
১. অর্থনৈতিক নিষেধাজ্ঞা
২. কূটনৈতিক চাপ
৩. অন্যান্য আন্তর্জাতিক ব্যবস্থা

সব মিলিয়ে, আইসিজের এ রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়; বরং রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার প্রতিষ্ঠা ও নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে।

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণা কাল। এতে ন্যায়বিচার প্রত্যাশা করছেন রোহিঙ্গারা। পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে নিজ দেশে ফিরতে চান তারা।...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল করার কোনো সুযোগ নেই। তাই শেখ হাসিনা ফিরলেও আপিল করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইন কর্মকর্তারা জানান, এটি বোঝা যাবে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত...
রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বুধবার মন্ত্রণালয়ে তাঁর...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান...
নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে এ...
গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
ভারতের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাকের উদ্বোধন করা হয়। আদানি গ্রুপের...
সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশ এখন গুম-খুনের আতঙ্ক থেকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর