যেকোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
আজ রোববার সকালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমুদ্র-সম্পর্কিত সরঞ্জাম থেকে শুরু করে মানুষের চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম–সবকিছুই বাংলাদেশের আমদানি করতে হয়। প্যাথলজি বা রোগনির্ণয় খাতের অবস্থাও বাংলাদেশের বেশ দুর্বল। এর জন্য প্রয়োজনীয় উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করতে হয়।
স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পর দেশের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত পরিস্থিতি নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। গত মাসে ঘোষিত বাজেটে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।