লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর লালমনিরহাটে পোঁছান প্রধানমন্ত্রী।

 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর লালমনিরহাটে পোঁছান প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৯টায় রাজধানী তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বিএনপির ভেরিফায়েড পেজ এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গুলশানের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তিনি লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ,...
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী। সরকার...
তা সামুয়েলের জায়গা কি আর্জেন্টিনা নতুন কাউকে নিয়োগ দেবে? এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, ‘আমরা নতুন কাউকে নিয়োগ দিচ্ছি না। আমাদের সাতজনের দল আছে, আর আমরা মনে করি, সাতজনই যথেষ্ট। আমরা ভালোভাবেই...
রাজধানীর কাঠালবাগানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বকে এবার ‘নেশনস লিগ’ নামে রূপ দেওয়ার পরিকল্পনা করছে সাউথ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। পরিকল্পনা অনুসারে, এই প্রতিযোগিতায় দেওয়া হবে আনুষ্ঠানিক...
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে ৫০টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর