রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল 

রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

পরে মির্জা ফখরুলকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।