বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক বাণীতে তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির জন্ম ছিল একটি যুগান্তকারী ঘটনা। ব্যক্তি-স্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হলে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। এর ফলে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো আবার রাজনীতি করার অধিকার ফিরে পায়।
প্রধানমন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। এতে, দেশে বহুমাত্রিক গণতন্ত্র নতুন করে পথচলা শুরু হয় বলে উল্লেখ করেন তিনি।



