গুমে জড়িত এবং আলামত নষ্টের চেষ্টাকারীরা বিচারের আওতায় আসবে: চিফ প্রসিকিউটর

গুমের সাথে জড়িত এবং আলামত নষ্টের চেষ্টা যারা করেছিল, তারা বিচারের আওতায় আসবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ শনিবার সকালে র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘গুমের সাথে যারা জড়িত এবং বন্দিশালার আলামত নষ্ট ও দেয়াল তুলে যারা গোপন কক্ষগুলো লুকানোর চেষ্টা করেছিল, তারা প্রত্যেকে বিচারের আওতায় আসবে।’ 

আয়নাঘরের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যসিবাদ কায়েম করেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আয়নাঘর কোনো কল্পনা নয়, এটি যে বাস্তব তা দেখা গেছে। আওয়ামী লীগ এর মাধ্যমে ফ্যসিবাদ কায়েম করেছে। এর পেছনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে।’

চিফ প্রসিকিউটর আরও জানান, ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও এখানে এই আয়নাঘরেই (টিএফআই সেল) রাখা হয়েছিল।