আওয়ামী লীগ আমলের র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে বিচারপতিরা

আওয়ামী লীগ আমলের র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের তিন বিচারপতি। তাদের সাথে ছিলেন প্রসিকিউটর ও আসামিদের আইনজীবীরা। কয়েকদিন পর ডিজিএফআইয়ের আয়নাঘরেও যাবেন তারা।

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

আওয়ামী লীগ আমলের র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের তিন বিচারপতি। তাদের সাথে ছিলেন প্রসিকিউটর ও আসামিদের আইনজীবীরা। কয়েকদিন পর ডিজিএফআইয়ের আয়নাঘরেও যাবেন তারা।

পরিদর্শনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরাও অংশ নেন।

প্রসিকিউশন জানায়, ভিন্নমতাবলম্বী ও সরকার বিরোধীদের ধরে নিয়ে যেসব গোপন ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে। এসব গোপন বন্দিশালার বিভিন্ন আলামত আগেই নষ্ট করা হয়েছে। অবশিষ্ট যা আছে তাও সময় বাড়ার সাথে সাথে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য ন্যায়বিচারের স্বার্থে বিচারপতিরা তা পরিদর্শনে যাচ্ছেন। 

গুমের চলমান দুই মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। র‍্যাবের আয়নাঘরে গুম করে নির্যাতনের  মামলায় শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার চলছে। এর মধ্যে গ্রেপ্তার দশ সেনা কর্মকর্তা রয়েছেন। সেনানিবাসের বিশেষ কারাগারে। তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যারিস্টার আরমানসহ অনেকেই সাক্ষ্য দিয়েছেন। এছাড়া ডিজিএফআই-এর গুমের মামলায় শেখ হাসিনাসহ আর ও ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে বিশেষ আদালতের পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে রামরু যদি পাশে থাকতে চায় তাদের স্বাগত জানানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর