ড. ইউনূসের প্রতিষ্ঠানকে দিতে হবে ৬৬৬ কোটি টাকার কর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিকেলে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এতে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার জন্য গ্রামীণ কল্যাণকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এনবিআরের কর দাবিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একাধিক রিট আবেদন দায়ের করা হয়েছিল। সেই সব কটি রিটই খারিজ করে দেন আদালত।

২০২৪ সালের ৪ আগস্ট এই মামলায় গ্রামীণ কল্যাণকে কর পরিশোধের আদেশ দিয়ে রায় দিয়েছিলেন হাইকোর্ট।