তাহসিফের মৃত্যুতে বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার বিকেলে ঢাকা ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। এর আগে আসামি দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে বেলা সাড়ে তিনটায় তাকে আদালতে তোলা হয়। 

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার দাবি করেন, পলাতক শেখ হাসিনার পলায়নের ভিডিও প্রকাশ করে দেয়ায় পরিকল্পিতভাবে তাহসিফকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

অপরদিকে রিমান্ডের বিরোধিতা করে দুই দিনের রিমান্ড আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মিতাসিম বিল্লাহ। একই সাথে এ মামলায় যেন মিডিয়া ট্রায়ালের মুখে না পড়ে বা ভিন্ন খাতে প্রভাহিত না হয় সেজন্য জামিন চায়নি আসামিপক্ষ। 

শনিবার ভোর রাতে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।

গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে উত্তরা ১৮ নম্বর সেক্টরের করবীর পার্কিং গ্রাউন্ডে আসেন তাহসিফের বন্ধু দীপ। এর দুই মিনিট পর ফ্ল্যাট থেকে নিচে নেমে আসেন তাহসিফ সাউরি। এরপর আলাদা দুটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন তারা।

এরপর বুধবার, ২৮ অক্টোবর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে কচুরিপানার নিচে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এরপর থেকেই মৃত্যুর রহস্য উদঘাটনে শুরু হয় তদন্ত।

এ ঘটনায় পিবিআইয়ের হাতে আটক হন দীপ। শুরুতে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তির পাশ থেকে সন্দেহভাজন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

পিবিআইকে দীপ জানান, রাতে তারা সেখানে গিয়েছিলেন এবং ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এমন পাল্টাপাল্টি বক্তব্যে অসন্তোষ ও সন্দেহ প্রকাশ করেছে পরিবার।

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে।
জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের দেয়া গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় বৃহস্পতিবার। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৫২ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৪ জন রোগী। 
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার ২২ কারখানায়  ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকালে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
একটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী মাত্র একজন, কিন্তু সেই পরীক্ষার্থীও পাস করতে পারেনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এমন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো...
সাধারণ নির্বাচনে কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। বিশ্লেষকরা বলছেন, এই সংকট কাটাতে দেশটির সামনে ৪টি পথ খোলা রয়েছে। যা হলো, বিরোধী ঐক্যের জোট সরকার,...
লোডিং...

এলাকার খবর