সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী ৪ দিনের রিমান্ডে

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সঙ্গে সিসিটিভিতে দেখতে পাওয়া তরুণীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাহসিফ হত্যা মামলায় শনিবার রাতে ওই তরুণীকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।

দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। 

এর আগে তরুণীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

প্রকাশিত সিসিটিভির ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে এক তরুণীর সঙ্গে উত্তরার একটি বারে যান তাহসিফ। কিছুক্ষণ পর পৃথক মোটরসাইকেলে সেখানে আসেন তাহসিফের বন্ধু দীপ। পরে তিনজনকে একসঙ্গে লিফটে উঠতে দেখা যায় সিসি ক্যামেরায়। 

আরেকটি ফুটেজে দেখা যায়, রাত ১১টা ৫১ মিনিটে তারা রেস্টুরেন্ট থেকে বের হন। 

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শনিবার বিকেলে ঢাকা ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ...
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক...
জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের দেয়া গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার  দুপুর ১টার দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন নতুন রোগী। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৭ জন। আজ রোববার  স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
লোডিং...
```html ```

এলাকার খবর