আইজিপির বিষয়ে দেশে ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ক্রসফায়ার নিয়ে বক্তব্যের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে নিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তাঁর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। ক্রসফায়ার বক্তব্যে আইজিপির বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আইজিপি ক্রসফায়ার শব্দটি কেন ব্যবহার করেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন। এখন তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আলোচনায় থাকতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে  ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায্য বিচারই পাবেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে পিরোজপুরে দাফন করতে বাধা দিয়ে একটি রাজনৈতিক দল ভালো করেনি বলে মন্তব্য করেন উপদেষ্টা। যে রাজনৈতিক দল কাজটি করেছে, তারা তাদের পরণতি ভোগ করবে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের পর শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে সরকার কোনো বিবৃতি দেবে কি না– এমন প্রশ্নে উপদেষ্টা বলেন,  সরকার তার অবস্থান থেকে সরে আসেনি, ভবিষ্যতেও আসবে না।

এরআগে গতকাল সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’