ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে—পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এ ধরনের বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের উপায় হিসেবে ব্যবহারের ঝুঁকি তৈরি করে এবং আইনের শাসনের সঙ্গে সাংঘর্ষিক।

টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি আইজিপির কাছে এর ব্যাখ্যা চাওয়া এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে সরকারের ঘোষিত অবস্থানের সঙ্গে এ বক্তব্যের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা। এর বিকল্প হিসেবে ক্রসফায়ারের কথা বলা প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমাধান হতে পারে না।’

তিনি বলেন, ‘আইজিপি একদিকে আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা বলেছেন, অন্যদিকে সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারের কথা বলেছেন। এ দুটি অবস্থানের মধ্যে অসংগতি রয়েছে। কোনো সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে সুরক্ষিত আইনের আশ্রয়লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে বাতিল করা যায় না।’

অতীতের কয়েকটি ঘটনার উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘সিনহা হত্যা মামলায় পুলিশ সদস্যদের দণ্ড, টেকনাফের কাউন্সিলর একরামুল হকের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা এবং নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় র‍্যাবের সাবেক কর্মকর্তাদের দণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে।’

এসব ঘটনা থেকে পুলিশ কী শিক্ষা নিয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, পুলিশপ্রধানের বক্তব্য মাঠপর্যায়ে বেআইনি বলপ্রয়োগের বিষয়ে ভুল বার্তা দিতে পারে। তাই এ বক্তব্যের ব্যাখ্যা দেওয়া জরুরি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বর আইনমন্ত্রী জানিয়েছিলেন, সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না এবং বিদ্যমান আইন দিয়েই সন্ত্রাস দমন সম্ভব। এ অবস্থানের পরও আইজিপি কেন সরকারের অনুমতি সাপেক্ষে ক্রসফায়ারের কথা বলেছেন, তা সরকারের স্পষ্ট করা উচিত। একই সঙ্গে এ বিষয়ে আইজিপির জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে, তা-ও জানাতে হবে।’

টিআইবি বলেছে, পুলিশের বলপ্রয়োগ অবশ্যই আইনসম্মত, প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, জীবন রক্ষায় কঠোরভাবে অনিবার্য পরিস্থিতি ছাড়া আগ্নেয়াস্ত্রের ইচ্ছাকৃত প্রাণঘাতী ব্যবহার গ্রহণযোগ্য নয়। এ নীতিকে বিচারবহির্ভূত হত্যার অনুমোদন হিসেবে দেখার সুযোগ নেই।

সাংবাদিকদের বিরুদ্ধে অর্থ না পেয়ে পুলিশের সমালোচনা করার অভিযোগ প্রসঙ্গে টিআইবি বলেছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ঢালাও অভিযোগ গণমাধ্যমের নজরদারি ও জবাবদিহিমূলক ভূমিকা বাধাগ্রস্ত করতে পারে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুলিশের কাজের পরিবেশ ও সক্ষমতা নিশ্চিত করার প্রয়োজন বৈধ সমালোচনা এড়ানোর যুক্তি হতে পারে না।

আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি তার প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে টিআইবি। জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অপসারণের দাবিও জানিয়েছে সংস্থাটি।

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারপ্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
তেহরানে আজ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনায় বসতে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঘাটতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। ইরানের পক্ষ...
মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু ও তাঁর দাফন নিয়ে জটিলতার বিষয়ে কিছুই জানে না মুক্তিযুদ্ধবিষয়ক...
পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় একটি দল। এর দায় তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে আইন অনুযায়ী...
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দলের লম্বা সময়ের বৈঠকও অনেক প্রশ্ন তুলেছে। আবুধাবিতে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের প্রভাব ওয়েস্ট ইন্ডিজ টেস্টে পড়বে না বলে মনে করেন হেড কোচ ফিল সিমন্স।  
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর